English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কক্সবাজারে ইফাদ গো গ্রিন সেঞ্চুরি রাইড ও বীচ ক্লিনআপ শুরু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজারে ইফাদ গো গ্রিন সেঞ্চুরি রাইড ও বীচ ক্লিনআপ শুরু

কক্সবাজার: কক্সবাজারে ৩ দিনব্যাপী ইফাদ গো গ্রিন সেঞ্চুরি রাইড ও বীচ ক্লিনআপ কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজার শহরে সাইকেল র‌্যালি প্রদক্ষিণের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশন ও ইমপ্লিসিট এণ্ড কমিউনিকেশন্সের যৌথ উদ্যোগে এ আয়োজিত এ কার্যক্রমে শুক্রবার সকাল সাড়ে ৮টায় ১০০ কিলোমিটার সাইকেল রেস, বেলা ১১টায় পর্যটন বিষয়ক সেমিনার, বিকেল সাড়ে ৪টায় বাই সাইকেল ম্যারাথন প্রতিযোগিতা, বিকেল ৫টায় জেসম ও নগর বাউলের অংশ গ্রহণে বীচ কনসার্ট এবং পরের দিন শনিবার বীচ ক্লিনআপ অনুষ্ঠিত হবে।

এর আগে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় কার্যক্রম সম্পর্কে সাংবাদিক অবহিত করতে কক্সবাজার মোটেল শৈবালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (সংগ্রহ ও জনসংযোগ) পারভেজ আহমেদ চৌধুরী জানান, পর্যটন শিল্পের উন্নয়নে দেশে কর্মসংস্থান ব্যাপকহারে বৃদ্ধিসহ অল্প পুঁজিতে বেশি মুনাফা অর্জনের সুযোগ সৃষ্টি করতে এ রূপ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ইমপ্লিসিট এণ্ড কমিউনিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক নাবিলা খালিদ জানান, সৈকতের শহর কক্সবাজারকে ব্যাপক পরিচিত করতে এ কার্যক্রম।

সংবাদ সম্মেলনে এ কার্যক্রমের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ বক্তব্য রাখেন।

তিন দিনব্যাপী এ কার্যক্রমের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম, আরটিভি, বণিক বার্তা প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর eic@banglanews24.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান