English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত


ঈশ্বরদী প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: ঈশ্বরদীতে মাইক্রোবাসের ধাক্কায় সাহাবুল ইসলাম সরদার (৩৪) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। একই ঘটনায় ৩ প্রকৌশলীসহ ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে ঈশ্বরদীর পাকশী দিয়াড় বাঘইল করিমের মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পাকশীর চর রূপপুর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ওহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, ঢাকা থেকে কুষ্টিয়াগামী একটি মাইক্রোবাস ( ঢাকা মেট্রো-১৩-০৩৯৫) সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় সাইকেল আরোহী নিহত হন এবং মাইক্রোতে থাকা ৪ জন আহত হন।

আহতরা হলেন, প্রকৌশলী শামীম আহমেদ, জাহিদুল ইসলাম, মামুন হোসেন ও ড্রাইভার আবুল বাসার।

এ বিষয়ে ঈশ্বরদী থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে বাংলানিউজকে জানান ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান