English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বশেমুরকৃবি`র বহিরাঙ্গনের পরিচালক অধ্যাপক তোফাজ্জল


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃ্বি) বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক  ড. মোঃ তোফাজ্জল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) পদে নিয়োগ পেয়েছেন।  দুই বছরের জন্য তিনি এ নিয়োগ লাভ করেন।

তোফাজ্জল ইসলাম ব্রাহ্মণবাড়ীয়া জেলার বিজয়নগর থানার শশই গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (অনার্স) এবং ১৯৮৯ সালে এমএসসি (এজি.) ডিগ্রি লাভ করেন।
 
তোফাজ্জল ইসলাম ১৯৯৯ ও ২০০২ সালে জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে এমএস ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। ২০০৩ ও ২০০৫ সালে জাপানের একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ফেলোশিপও সম্পন্ন করেন তিনি।
 
এছাড়া তিনি আলেকজান্ডার ফন হুমবোল্ড ফেলোশিপের আওতায় ২০০৭-২০০৯ সালে জার্মানীর গটিংগেন বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। আগামী মার্চ ২০১৩ সালে তিনি কমনওয়েলথ ফেলেশিপ নিয়ে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য নিয়ে গবেষণা শুরু করবেন।
ইউজিসি এওয়ার্ডপ্রাপ্ত এই কৃতি বিজ্ঞানী বশেমুরকৃবি’র বায়োটেকনোলজি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১২
এআই/ জেডএম

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান