English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অস্ত্রসহ আত্মসমর্পণ করল তিন জঙ্গি


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার খেদাছড়ায় তিন সন্ত্রাসবাদী অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে বলে জানা গেছে।

তিন জঙ্গি আত্মসমর্পণ করেছে আসাম রাইফেলস জওয়ানদের কাছে। তারা জমা দিয়েছে একটি এ কে ৫৬ রাইফেল, একটি পিস্তল এবং একটি গ্রেনেড।

আত্মসমর্পণকারী জঙ্গিরা বেআইনি ঘোষিত সন্ত্রাসবাদী সংগঠন বি এন সি টি সদস্য বলে জানা গেছে।

তিন আত্মসমর্পণকারীকে এখনো আসাম রাইফেলসের পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়নি। ফলে জানা যায়নি তাদের নাম ধাম।

খেদা ছড়া এলাকাটি রাজ্যের উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। ওই এলাকায় একটি জঙ্গি দল বেশ কিছু দিন ধরে চাঁদাবাজি, অপহরণ প্রভৃতি চালিয়ে আসছিল বলে পুলিশের কাছে খবর ছিল। কিন্তু আত্মসমর্পণকারীরা ওই জঙ্গি দলের সদস্য কিনা তাও জানা যায়নি।  
 
বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
টিসি/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান