![]() |
ঢাকা : গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ২৭৯টি কোম্পানির মধ্যে দাম কমেছে ১৮১টি কোম্পানির শেয়ারের। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ারের দাম। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ২৮দশমিক ৭৫শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গত সপ্তাহের মোট ৫ কার্যদিবসে শাহজালাল ইসলামী ব্যাংকের লেনদেন হয়েছে ৫ কোটি ৯০ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার। যা দৈনিক গড় দাঁড়ায় ১ কোটি ১৮ লাখ ১৩ হাজার ৬০০ টাকা।
ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৭ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে।
এ ছাড়া শাহজালাল ইসলামী ব্যাংকের বাজার মূলধন ১ হাজার ৪১ কোটি ৯২ লাখ ১৪ হাজার টাকা, অনুমোদিত মূলধন ৬০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬৪৫ কোটি ৩০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ৪৪ কোটি ৫২ লাখ ৬৫ হাজার ৫৩৫টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৪ দশমিক ৭১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৫ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে।
উল্লেখ্য, শাজজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ এর শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থবছরে ২৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শাজজালাল ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৬৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৭ দশমিক ৭৮ টাকা।
অপরদিকে, গত সপ্তাহে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- শাহজালাল ইসলামী ব্যাংক ২৮ দশমিক ৭৫ শতাংশ, সিএমসি কামাল ১৭ দশমিক ৩৬ শতাংশ, বিচ হ্যাচারি লি. ১৬ দশমিক ৬৭ শতাংশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি. ১৪ দশমিক ৪৯ শতাংশ, সিয়ামপুর সুগার মিল লি. ১২ দশমিক ৮৪ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ১২ দশমিক ০১ শতাংশ, সিনো বাংলা ১১ দশমিক ৭৬ শতাংশ, সলভো ক্যামিকেল ইন্ডাস্ট্রি লি. ১১ দশমিক ৭২ শতাংশ, সমতা লেদার ১০ দশমিক ৪৩ শতাংশ এবং মুন্নু স্টাফলারস ৯ দশমিক ৩৫ শতাংশ।
বাংলাদেশ সময় : ১১৪০ ঘণ্টা, জুন ০২, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর