English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

চোট নিয়ে দেশে ফিরলেন ওয়াটসন-লি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চোট নিয়ে দেশে ফিরলেন ওয়াটসন-লি

লন্ডন: অনিশ্চিত ভবিষ্যত নিয়েই দেশে ফিরেছেন ইংল্যান্ড সফররত অস্ট্রেলিয়া দলের শেন ওয়াটসন ও ব্রেট লি। উভয়েই ডারহামে সিরিজ নির্ধারণী ম্যাচে পায়ের পেশীতে চোট পান। ম্যাচটিতে হেরে ইংলিশদের কাছে ন্যাটওয়েস্ট সিরিজ হারে অসিরা। ৫ ম্যাচের একদিনের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই ৩-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

চেস্টার লি স্ট্রিটে সিরিজের চতুর্থ ওয়ানডেতে মাত্র এক ওভার বল করেছিলেন ওয়াটসন। এরপরই পায়ের পেশীতে টান পড়ায় মাঠ ছাড়েন। অন্যদিকে নিজের দ্বিতীয় স্পেলের দ্বিতীয় বল করে একই চোটে পড়ে ওয়াটসনের সঙ্গে ড্রেসিংরুমে যোগ দেন ব্রেট লি।

চোটক্রান্তস্থান স্ক্যান করার পর  ওয়াটসন ও লি উভয়েই চিকিৎসার জন্য দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ড সফর শেষে আগস্টে পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব-আমীরাতে টি-টোয়েন্টি ও একদিনের সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ওই সফরে এই দুই খেলোয়াড়ের দলে থাকার সম্ভাবনা ক্ষীণ।

অস্ট্রেলিয়ার টিম ডাক্তার জন অরচার্ড বলেন,‘ ইংল্যান্ডের বিপক্ষে ডারহামে চতুর্থ ওয়ানডেতে শেন ওয়াটসন ও ব্রেট লি পায়ের পেশীতে চোট পেয়েছেন। ওয়াটসন বাম পায়ের পেশীতে এবং লি ডান পেশীতে। গত গ্রীষ্মে ওয়াটসন যেখানে চোট পেয়েছিলেন এবার সেটার বিপরীতস্থানে চোট পেয়েছেন। যেহেতু উভয় খেলোয়াড়ই শেষ ম্যাচ খেলতে পারবেন না তাই সিডনীতে ফিরে যাচ্ছেন তারা। সেখানে এমআরআই স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০১০
এএইচবি
 

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান