English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সিডি চয়েসের ঈদ আয়োজন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিডি চয়েসের ঈদ আয়োজন

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস এই ঈদে বাজারে নিয়ে আসছে বেশ কিছু তারকা সমৃদ্ধ একক ও মিক্সড অ্যালবাম। এর মধ্যে রয়েছেÑ আরফিন রুমির সঙ্গীতায়োজনে কাজী শুভর ‘সাদামাটা-২’, শহীদ ও শুভমিতার ‘একজীবন-২’, নির্ঝরের একক ‘স্বপ্নমুখী’, নুসরাতের একক অ্যালবাম ‘ভালোবাসি’, অয়ন ফিচারিং ‘না বলা কথা’, অমিত ফিচারিং ‘স্বপ্নডানা’ ও জেকে ফিচারিং ‘ঝুমার ঝুম-১’।

আরফিন রুমির সঙ্গীতায়োজনে কাজী শুভর ‘সাদামাটা-২’ অ্যালবামটি সুফি, ফোক ও মেলোডি ধাঁচের গান দিয়ে সাজানো। এতে গান লিখেছেনÑ অনুরূপ আইচ, আরফিন রুমি, বাউল সালাম, হুমায়ূন কবির, রাধা রমন ও জালাল খাঁ।

‘একজীবন-২’ সম্পূর্ণই রোমান্টিক গান নিয়ে তৈরি করা হয়েছে। শুভমিতা ও শহীদের অসাধারণ গায়কীতে অ্যালবামটির পরিপূর্ণতা লাভ করেছে। গান লিখেছেনÑ অনুরূপ আইচ, আলামিন, সৈকত, সাকিব রহমান ও এসআই শহীদ। ‘স্বপ্নমুখী’ অ্যালবামটি মেলোডি এবং রোমান্টিক গান দিয়ে সাজানো। এতে গান লিখেছেনÑ জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, গুঞ্জন চৌধুরী, টিআই অন্তর, বাসু, আফরুজা, মাহমুদ আকাশ ও শেখ সুমন এমদাদ।

‘ঝুম-১’ অ্যালবামটি রোমান্টিক ও এরাবিয়ান ফ্লেভারে সাজানো হয়েছে। অ্যালবামটিতে ঝুমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল ও জেকে.। ‘না বলা কথা’ অ্যালবামটি শিল্পী ইলিয়াস হোসাইনের ব্যতিক্রম কিছু গান নিয়ে সাজানো হয়েছে। ইলিয়াসের সঙ্গে এ অ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন শহীদ, অরিন ও অয়ন।

‘ভালোবাসি’ নুসরাতের একক অ্যালবাম। মিউজিক করেছেন আরফিন রুমি, ইমরান ও ইবরার টিপু। গান লিখেছেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, রবিউল ইসলাম জীবন, কাজী আলী ইমাম ও ফয়সাল রাব্বীকীন। এছাড়াও থাকছে বেশকিছু চলচ্চিত্রের ভিডিও ডিস্ক। ‘আমার পৃথিবী তুমি’, ‘এক জবান’, ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘গরিবের ভাই’, ‘নিঃশ্ব^াস আমার তুমি’ ছবিগুলো সিডিতে পাওয়া যাবে।

বাংলাদেশ সময় ১৭১৫, আগস্ট ৪, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান