English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

‘তিনি আগে সুর বাঁধতেন, পরে সাজাতেন কথামালা’


আশরাফুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘তিনি আগে সুর বাঁধতেন, পরে সাজাতেন কথামালা’

ঢাকা: নিয়মিত অভ্যাসের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালেও ঘুম থেকে উঠে টেলিভিশন অন করে রিমোট চেপে তারা মিউজিক বের করি। তারা মিউজিকে অনেকের মতো আমারও প্রিয় অনুষ্ঠান ‘আজ সকালের আমন্ত্রণে’।

অনুষ্ঠানে অতিথি হয়ে অংশ নেওয়া জনপ্রিয় উপস্থাপক ও সংগীত গবেষক রঞ্জন বন্দোপাধ্যায় বলছিলেন, ‘তিনি আগে সুর বাঁধতেন, পরে সাজাতেন কথামালা’। প্রথমে বুঝে উঠতে পারিনি কার কথা বলা হচ্ছে। তবে আলোচনায় কিছু সময় কান পেতেই বুঝতে পারলাম, রঞ্জন বন্দোপাধ্যায় কালজয়ী গান ‘ধনধান্যে পুষ্পেভরা/আমাদের এই বসুন্ধরা’র স্রষ্টা দ্বিজেন্দ্রলাল রায়ের (ডিএল রায়) কথা বলছেন।

১৯ জুলাই বৃহস্পতিবার ডিএল রায়ের সার্ধশততম জন্মদিন। এ উপলক্ষ্যে ‘আজ সকালের আমন্ত্রণে’ চলছিল তার সংগীত ও সাহিত্যকর্মের আলোচনা, সেই সঙ্গে গানও।
    
একাধারে কবি, সংগীত স্রষ্টা ও নাট্যকার ডিএল রায় জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে ১৮৬৩ সালের এই দিনে। শৈশব থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়ে ওঠা ডিএল রায় কর্মজীবন শুরু করেন শিক্ষকতা দিয়ে, পরে জীবনের একটি উল্লেখযোগ্য সময় কাজ করেন প্রশাসনে।

বাংলা সংগীত ও নাট্যসাহিত্যে অনন্য ভূমিকা রাখেন ডিএল রায়। অমর এই সংগীতস্রষ্টার রচিত ৫ শতাধিক গানের অনেক গানই তার সময় থেকে বর্তমান কাল পর্যন্ত সমান জনপ্রিয়।

ডিএল রায়ের উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে কাব্যগ্রন্থ- আর্যগাথা প্রথম ও দ্বিতীয় খণ্ড, মন্দ্র, আলেখ্য, ত্রিবেণী। নাটক একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রাণা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান ইত্যাদি উল্লেখযোগ্য।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১২
এআই/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান