English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কুমিল্লায় ১৬ কেজি গাঁজাসহ আটক ৩


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সদরের আড়াইওড়া এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাজাঁসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব-১১।

আটককৃতরা হলেন, ব্রাক্ষণপাড়া উপজেলার নাগাইশ এলাকার আব্দুর রহিমের ছেলে মো. শাহ আলম (৪৪), মৃত মাউদ আলীর ছেলে মো. জামাল (৪৬) ও ধানধুইল গ্রামের সামশু মিয়ার ছেলে খোকন প্রকাশ খোকা (৪০)।

বুধবার সকাল ৭টায় ৠাব-১১, সিপিসি-২ এ অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১১ এ তথ্য জানায়।

র‌্যাব-১১ সূত্রে জানা গেছে, সকাল ৭টায় ৠাবের একটা টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার আড়াইওড়া পূর্বপাড়া তালগাছের নিচে বুড়িচং পাকা রাস্তায় ১টি কালো রঙয়ের প্রাইভেটকারে ১৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করে।

আটক ৩ জনকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে একটা মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান