কুমিল্লা: কুমিল্লার সীমান্তবর্তী কেরানীনগর এলাকা থেকে ৩২ বোতল ফেন্সিডিলসহ মোঃ এনামুল হক (৩২) নামের এক ভূয়া ক্যাপ্টেনকে গ্রেফতার করেছে ৩৩ বিজিবির সদস্যরা।
মোঃ এনামুল হক ঢাকার মিরপুর এলাকার মৃত আব্দুল জলিলের পুত্র।
বৃহস্পতিবার সন্ধা ৬ টায় তাকে গ্রেফতার করা হয়।
৩৩ বিজিবির মিডিয়া উইং ফজলু রাত ৯ টায় মুঠোফোনে বাংলানিউজকে জানান, হাবিলদার জুলফিকারের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল বিবির বাজার সংলগ্ন আর্দশ সদর উপজেলার পাচঁথুবী ইউনিয়নের কেরানীনগর এলাকা থেকে নাম্বারবিহীন একটি টি.ভি.এস ভিক্টর মোটর সাইকেল ও ৩২ বোতল ফেন্সিডিলসহ ভুয়া ক্যাপ্টেন মোঃ এনামুল হককে গ্রেফতার করে।
সে বিজিবি সদস্যদের কাছে নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয় দেয়। রাত সাড়ে ৯ টায় তাকে কোতয়ালী মডেল থানায় প্রেরণ করা হয়।
এ ব্যাপারে কোতয়ালী মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৫১৫ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১২
সম্পাদনা:সোহেলুর রহমান, নিউজরুম এডিটর