English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

গোয়ালন্দে যুবলীগ নেতা আটক, ফেনসিডিল উদ্ধার


গোয়ালন্দ প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দে সোমবার দুপুরে ৭৫৫ বোতল ফেনসিডিলসহ যুবলীগ নেতা আতিক হাসানকে (৩৩) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) সদস্যরা।

আতিক গোয়ালন্দ পৌরসভার এবাদুল্লা মিস্ত্রী পাড়ার মোহাম্মদ আলীর ছেলে ও উপজেলা যুবলীগের সম্পাদক মন্ডলীর সদস্য।

র‌্যাব-৮ রাজবাড়ী ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, গোপন সূত্রে আতিক ও রতনের ফেনসিডিল বিক্রির খবর পেয়ে বেলা সোয়া বারোটার দিকে বাহাদুর পুর গ্রামের রতনের বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় রতন পালিয়ে গেলেও আতিককে আটক করা হয়। পরে রতনের ঘরের খাটের নিচ থেকে ৭৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
 
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের পর আতিককে রাজবাড়ী আদালতে পাঠানো হবে বলে র‌্যাব জানায়।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান