![]() |
লন্ডন: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-০ তে জিতেছে ইংল্যান্ড। সিরিজ জেতায় নির্ভার স্বাগতিকরা। তৃতীয় ও শেষ ম্যাচে তিনজন অভিজ্ঞ ক্রিকেটারকে বিশ্রামে রেখে দল ঘোষণা করেছে ইংলিশরা।
শুক্রবার সিরিজের শেষ ওয়ানডেতে খেলবেন না স্টুয়ার্ট ব্রড, টিম ব্রেসনান ও গ্রায়েম সোয়ান। তাদের বদলে তিন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। তারা হলেন পেসার স্টুয়াট মেকার, অলরাউন্ডার ক্রিস ওয়েকস ও অফস্পিনার জেমস ট্রেডওয়েল। বয়সে তরুণ হলেও জাতীয় দলের হয়ে অনেক আগেই খেলেছেন তিনজন।
ইংল্যান্ড স্কোয়াড: অ্যালেস্টার কুক (অধিনায়ক), ইয়ান বেল, জোনাথন ট্রট, রবি বোপারা, ইয়ন মর্গান, ক্রেইগ কিসওয়েটার, জনি বেইয়ারস্ট্রো, সমিত প্যাটেল, ক্রিস ওয়েকস, জেমস ট্রেডওয়েল, জেমস আন্ডারসন, স্টিভেন ফিন, জেডে ডার্নব্যাচ ও স্টুয়ার্ট মেকার।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর