English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

এমন বিয়েও হতে পারে!


কিউএন সুমি, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমন বিয়েও হতে পারে!

একবার এক ফরাসি মহিলা তার মৃত প্রেমিককে বিয়ে করে (!) তোলপাড় ফেলে দিয়েছিলেন। সেটা অবশ্য অনেক কাল আগের ঘটনা। কিন্তু একুশ শতকের এই অতি বৈজ্ঞানিক যুগেও এ ধরনের কাজ করার লোক থাকতে পারে! এর উত্তরটা ‘হ্যাঁ’ বলে প্রমাণ করেছেন থাইল্যান্ডের এক টিভি প্রযোজক ‘চাডিল ডেফি’ ওরফে ডেফ ইংগুয়েন।

থাইল্যান্ডের সুরিন প্রদেশে সম্প্রতি এ বিয়ে এবং শেষকৃত্যের যৌথ অনুষ্ঠানের ঘটনা দেশটির মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে দিয়েছে।

ডাফি তার প্রিয়তমা ‘সারিন্যা অ্যান কামসুক’কে বিয়ে করেন তার অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান চলাকালে। এসময় কালো টাক্সিডো (ডিনার জ্যাকেট) পরিহিত ডেফ শ্বেতশুভ্র বিয়েল পোষাকে সজ্জিত (মৃত) অ্যানের অনামিকায় বিয়ের আংটি পরিয়ে দেন। দি ইনকুইজিটর পত্রিকা জানায়, আংটি পড়ানোর সময়ে বিক্ষিপ্তচিত্ত ডেফকে হতবিহ্বল দেখাচ্ছিল। এ বিয়ের ঘটনা কারও কাছে বেশ রোমান্টিক আবার কারও কাছে গা ছমছমে ভীতিকর ঠেকেছে।
dead-wedding
গত ১০ বছর ধরে তারা একে অপরকে ভালোবেসে গেছেন। থাইল্যান্ডের ‘আমফুর মুয়াং’ নামক এক মন্দিরে এই বিচিত্র বিয়ের আনুষ্ঠানকিতা সম্পন্ন হয়।

থাই-আসিয়ান নিউজ (টিএএন) নেটওয়ার্ক জানায়, ডেফি এবং অ্যান  দীর্ঘ সময় ধরে পরিণয় সূত্রে আব্দ্ধ হওয়ার অপেক্ষায় ছিলেন। তাদের এ সম্পর্কের মধুরেণ সমাপয়েৎ হতে একটাই বাধা ছিল। ডেফ চেয়েছিলেনবিয়ের আগে পড়ালেখাটা শেষ করে নিতে আর অ্যান চেয়েছিলেন ক্যারিয়ারটাকে আরও মজবুত ভিত্তির ওপর দাঁড় করিয়ে নিতে।

পাতাইয়া ডেইলি নিউজ জানায়, তারা দু’জনই থাইল্যান্ডের ইস্টার্ন এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখা করতে এসে তারা একে অপরের প্রেমে পড়েন ১০ বছর আগে।

কিন্তু মর্মান্তিক এক দুর্ঘটনা তাদের সুখস্বপ্নকে ছাড়খার করে দেয়। গত গত ০৩ জানুয়ারি অ্যান সড়ক দুর্ঘটায় মারা যান।
 
এদিকে, মৃত প্রেমিকাকে বিয়ে করার ব্যাখ্যা দিতে গিয়ে ডেফি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আপনাদের চোখে আমার এই কাজটি অনেক বড় একটি ভালবাসার নিদর্শন মনে হতে পার। কিন্তু এই ভুলটি শোধরানোর জন্য আমরা অতীতেও ফিরে যেতে পারবো না। মনে রাখবেন, জীবন অনেক সংক্ষিপ্ত।

তাই আপনার মনের ইচ্ছাকে প্রাধান্য দিন। আপনার ভালোবাসার মানুষকে কদর করুন। তা হোক আপনার বাবা, মা কিংবা আপনার ভাই বা বোন। কারণ, এরপর আপনি আবার সুযোগ নাও পারেন।’
dead-wedding01
ডেফির এ আচরণকে অনেকেই নিছক পাগলামি বা অপার্থীব আচরণ মনে করলেও অনেকেই আবেগাপ্লুত হয়ে সহানুভূতিও জানিয়েছেন।

ঘরকন্যার বদলে বিয়ের পরপর কনেকে অন্তিম শয়ানে শায়িত করার মধ্য দিয়ে এই অদ্ভূত বিয়ের ঘটনার যবনিকাপাত হলেও বাকি জীবন প্রেমিক ডেফির মনের মন্দিরে এই ঘটনা নিশ্চিতই আবেগ আর অনুভূতির নিরন্তর ফল্গুধারা হয়ে বইতে থাকবে। এই ঘটনার মাধ্যমে ডেফি নিজেকে মমতাজ বেগমের সমাধির ওপর তাজমহল বানানোর সাধারণ কৃতিত্বের অধিকারী সম্রাট শাহজাহানের স্তরে নিয়ে গেছেন। কিংবা বলা যায়- ডেফির কাজটা স্থান-কাল আর ব্যক্তির অবস্থঅন ভেদে তার চেয়েও তাৎপর্যপূর্ণ।

এদিকে, জীবিতের মৃত বিবাহের এ ঘটনা সাম্প্রতিক সময়ে থাইল্যান্ডের সবচেয়ে বড় খবরে পরণত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১২

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান