English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ফাইনালে সেরেনার মুখোমুখি কোকো


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফাইনালে সেরেনার মুখোমুখি কোকো

ক্যালিফোর্নিয়া: ব্যাংক অব ওয়েস্ট টেনিস প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন দুর্দান্ত ফর্মে থাকা সেরেনা উইলিয়ামস। গত সপ্তাহে উইম্বডলনের শিরোপা জেতা সেরেনা জীবনে অসংখ্যবার উঠেছেন বিভিন্ন প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। তবে সেরেনার প্রতিপক্ষ স্বদেশী কোকো ভান্দেওয়েগের কাছে ফাইনালের বিষয়টি অন্যরকম। প্রথমবারের মতো ডব্লউটিএ প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন ২০ বছর বয়সী এই মার্কিনী।  

খারাপ সময় পেছনে ফেলে আবার সাফল্যের রাস্তায় উঠেছেন সাবেক বিশ্বসেরা সেরেনা। ব্যাংক অব ওয়েস্ট টেনিস প্রতিযোগিতাতেও ধারাবাহিকতা ধরে রেখেছেন। বিশ্ব র‌্যাঙ্কিংয়ের চতুর্থ তারকা প্রথম সেটে ৬-১ গেমে জেতেন সোরানা কির্সতেয়ারের বিপক্ষে। দ্বিতীয় সেটে রোমানিয়ার তারকাকে ৩-২ গেমে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন সেরেনা।

ফাইনালে তিনি মুখোমুখি হবেন স্বদেশী কোকো ভান্দেওয়েগের বিপক্ষে। কোকো ৬-২, ৩-২ ও ৬-২ গেমে বেলজিয়ামের ইয়ানিনা উইকমায়ারকে হারিয়ে প্রথম বারের মতো উঠেছেন ডব্লউটিএ প্রতিযোগিতার ফাইনাল ম্যাচে।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান