English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

গ্রামীণব্যাংক অধ্যাদেশ-২০১২’র খসড়ার চূড়ান্ত অনুমোদন


শামীম খান, স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্রামীণব্যাংক অধ্যাদেশ-২০১২’র খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা: গ্রামীণব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০১২ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রীসভা। এই সংশোধনীতে বলা হয়েছে, গ্রামীণব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বর্তমান পদ্ধতি সিলেকশন বোর্ড। সেটি সংশোধন করা হয়েছে। সে মোতাবেক এখন থেকে গ্রামীণব্যাংকের চেয়ারম্যান সিলেকশন বোর্ডের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করবেন।  

এ সংশোধনী অনুমোদনের মাধ্যমে গ্রামীণব্যাংকে চেয়ারম্যানের কর্তৃত্ব বৃদ্ধি করা হলো।

প্রধানমনত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুরে মন্ত্রীসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এছাড়া বৈঠকে গ্রামীণব্যাংকের প্রাক্তন এমডি ড. মুহাম্মদ ইউনূস সুপ্রিমকোর্ট নির্ধারিত ৬০ বছর চাকরির বয়সসীমার পরেও অতিরিক্ত যে সময়ে তিনি গ্রামীণব্যাংকের এমডি ছিলেন তা বৈধ কি না তাও জানতে চাওয়া হয়েছে।

এছাড়া গ্রামীণব্যংকে দায়িত্ব পালনকালে ইউনূস যে বেতনভাতা নিয়েছেন সে বাবদে কি পরিমাণ অর্থ পেয়েছেন এবং সেটা বৈধ কি না এসব বিষয়ও মন্ত্রীসভা জানতে চেয়েছে। এ বিষয়ে মন্ত্রীসভাকে অবহিত করার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে।

একইসঙ্গে ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের এমডি থাকার সময়ে বিদেশ থেকে ওয়েজআর্নার এর আওতায় অর্থ এনছেন। তার এই অর্থ আনয়ন অবৈধ হিসেবে গণ্য হবে কি না, এর পরিমাণ কত, বিদেশ থেকে অর্থ আনার ক্ষেত্রে ওয়েজআর্নার ট্যাক্স সুবিধা নিয়ছেন কি না, নিয়ে থাকলে তার পরিমাণ কত-- এসব বিষয় মন্ত্রীসভা জানতে চেয়েছে। এজন্য দায়িত্ব দেওয়া হয়েছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে।

বৈঠক শেষে মন্ত্রী পরিসদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁঞা প্রেস বিফিংয়ে এসব কথা জানান।

তিনি বলেন, গ্রামীণব্যাংক আইন করা হয় ১৯৮৩ সালে। এরপর ১৯৮৬ ও ১৯৯০ সালে এর সংশোধন করা হয়। বর্তমানে সৃষ্ট সমস্যার কারণে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই সংশোধনী প্রস্তাব মন্ত্রীসভায় উত্থাপন করে।

এই সংশোধনীতে আইনের ১৪ ধারায় ৩টি সংশোধনী আনা হয়েছে।

সংশোধনীগুলো হচ্ছে— ১. এখন থেকে গ্রামীণব্যাংকের চেয়ারম্যান সিলেকশন বোর্ডের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করবেন।  

২. বর্তমান বিধানে সিলেকশন কমিটিতে প্যানেল করার কথা বলা নেই। কিন্তু সংশোধনীর মাধ্যমে এমডি নিয়োগে ৩ সদস্যের একটি প্যানেল করার  বিধান করা হয়েছে।
৩. এমডি’র যোগ্যতা হিসেবে ব্যাংকিং, রুরাল ইকোনোমি ও ফাইন্যান্সের ওপর বিশেষ দক্ষতা সম্পন্ন হতে হবে।   
সচিব জানান, মন্ত্রীসভায় সংশোধনীগুলোর অনুমোদন দেওয়া হয়েছে এবং অচিরেই অর্ডিন্যান্স (অদ্যাদেশ) আকারে জারি করার কথা বলা হয়েছে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই তাই রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করবেন। পরে সংসদ অধিবেশনে এই অধ্যাদেশটিকে আইনে পরিণত করা হবে।

ড. ইউনূসের আর্থিক বিষয়ে খোঁজ-খবরের বিষয়ে কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা জানতে চাওয়া হলে মন্ত্রী পরিষদ সচিব মোশাররাফ বলেন, কোনো সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে দ্রুত এ বিষয়টি মন্ত্রীসভাকে জানাতে বলা হয়েছে।

এই মুহূর্তে কেন এই সংশোধনী আনা হলো-- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, গ্রামীণব্যাংকের এমডি নিয়োগের ক্ষেত্রে কিছু সমস্যা ও জটিলতা হচ্ছে। তাই দ্রুত এই নিয়োগ সম্পন্ন করার জন্য এই সংশোধন করা হয়েছে।

এছাড়া মন্ত্রী পরিষদের সভায় বাংলাদেশ চিড়িয়াখানা আইন-২০১২ এর খসড়া অনুমোদন না দিয়ে আরও সংশোধন ও পরিমার্জনের জন্য ফেরত পাঠানো হয়েছে। মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এই খসড়া উত্থাপন করেছিল।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ০২ আগস্ট, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর
ahsan.akraza@gmail.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান