English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

শিল্পকলায় ৪ দিনব্যাপী শিক্ষামেলা শুরু


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিল্পকলায় ৪ দিনব্যাপী শিক্ষামেলা শুরু
ছবি: নাজমুল হাসান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : রাজধানীর শিল্পকলা একাডেমীতে ৪ দিনব্যাপী শিক্ষামেলা-২০১২ শুরু হয়েছে। রোববার থেকে শুরু হওয়া মেলা চলবে আগামী ১৮ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।

মেলার আয়োজন করেছে এটিএন জবস। মেলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান মিয়ে মোট ৫৮টি স্টল রয়েছে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কথা সাহিত্যিক আনিসুল হক।

আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান এবং সৃজনশীল পুস্তক প্রকাশকদের অংশ গ্রহণে মেলায় স্বনামধন্য প্রকাশনা এবং শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অংশ গ্রহণকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের সম্পর্কে সরাসরি দর্শনার্থীদের জানাবেন। তারা ভর্তির তথ্য জানতে পারবেন।

এছাড়া মেলায় অংশগ্রহণকারী প্রকাশনাগুলো তাদের বই প্রদর্শন ও বিক্রি করবে।

বাংলাদেশ সময় : ১৬২৭ ঘণ্টা, ১৫ জুলাই, ২০১২
এসএআর/এআর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান