English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কলকাতায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার নারী অ্যাথলেট!


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: এক নারীকে ধর্ষণের অভিযোগে কলকাতায় বৃহস্পতিবার গ্রেফতার হলেন জাতীয় স্তরের নারী অ্যাথলেট পিঙ্কি প্রামাণিক।

তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে এক নারী দাবি করেছেন, পিঙ্কি প্রামাণিক আসলে মহিলা নন, তিনি একজন পুরুষ৷ পিঙ্কি দীর্ঘদিন ধরেই তাকে ভয়ও দেখিয়ে আসছিলেন।

পিঙ্কির বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগও দায়ের করেন তিনি। এরপরই সকালে পিঙ্কিকে গ্রেফতার করে পুলিশ ৷

এদিনই তাকে আদালতে তোলা হবে৷ আদালতের অনুমতি নিয়ে পিঙ্কির মেডিক্যাল টেস্ট করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে৷

৩ বারের ভারতের জাতীয় চ্যাম্পিয়ন অ্যাথলেট পিঙ্কি ২০০৬ সালে এশিয়ান গেমসের ৪ X ৪০০ মিটার রিলে রেসে মেয়েদের বিভাগে সোনা জিতেছিলেন ৷ ওই বছরই মেলবোর্ন কমনওয়েলথ গেমসে রুপাও পেয়েছেন তিনি ৷

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আরডি/ সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর  

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান