English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ময়মনসিংহে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত: দুই ট্রাক ভাংচুর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের নতুন বাজার মোড় এলাকায় ট্রাক চাপায় অজ্ঞাত (৪০) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী দু’টি ট্রাক ভাংচুর করেছে। পুলিশ ঘাতক ট্রাক চালককে ধরতে পারেনি।

শুক্রবার রাত সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ও কোতোয়ালি মডেল থানা পুলিশ সূত্র জানায়,  শহরের নতুন বাজার মোড় দিয়ে বেপরোয়া গতিতে যাওয়া একটি ট্রাক বিপরীত মুখ থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে মোটরসাইকেল আরোহী কয়েক গজ দূরে ছিটকে পড়েন। পরে ওই মোটরসাইকেল আরোহীকে সঙ্কটাপন্ন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নতুন বাজার মোড় এলাকার স্থানীয় এলাকাবাসী দু’টি ট্রাক ভাংচুর করেন। গতিরোধ করে অপর এক ট্রাক চালককে মারধর করেন।

পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় শহরের নওমহল এলাকা থেকে ঘাতক ট্রাকটি উদ্ধার করলেও চালককে ধরতে পারেনি।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুল করিম জানান, নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৩
আব্দুল্লাহ আল মামুন খান/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান