English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারন সভা অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: বিগত বছরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে গত বুধবার নওগাঁ জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শহরের উকিল পাড়ায় ক্লাবের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় বিগত বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রতিবেদন তুলে ধরেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম খোকন।

সভায় ক্লাবের আগামী নির্বাচন পরিচালনার জন্য কমিটি গঠন, সদস্যদের মাসিক চাঁদা নিধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে ক্লাব মিলনায়তনে সব সদস্যকে নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিনের সভাপতিত্বে স‍ভায় অন্যদের মধ্যে জেলার সিনিয়র সাংবাদিক বিশ্বনাথ দাস, গোলাম সামদানী, মাসুদুর রহমান রতন, বিশ্বজিৎ সরকার মনি, প্রেসক্লাবের সহ-সভাপতি সাদেকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন, সহ-সাধারণ সম্পাদক এম.আর রকি, কার্যনির্বাহী সদস্য আব্দুর রশীদ তারেক, সদস্য আসাদুর রহমান জয়, আহাদ আলী, শফিক ছোটন, মাহূফুজ ফারুক, হারুন অর রশীদ চৌধুরী রানা, আজাদ হোসেন মুরাদ, আবু বক্কর সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান