English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

চট্টগ্রামে ২২০০ পিস ইয়াবাসহ আটক ২


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকা থেকে দু’হাজার দু’শ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এরা হলেন, রিয়াজউদ্দিন চৌধুরী রাসেল (২৮) ও জিয়াউল আলম (২৮)।

রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার মতি টাওয়ারের পাশে আইসিটি ভবনের দোতলা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের চট্টগ্রাম জোনের উপ-অধিনায়ক লে. কমান্ডার নূরুজ্জামান ইয়াবাসহ দু’জনকে আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।   

তিনি জানান, আটক রাসেলের বাসা দেওয়ানবাজার এলাকায় এবং জিয়াউলের বাসা পাঁচলাইশের শুলকবহর এলাকায়।

তারা বাক্সভর্তি করে ইয়াবাগুলো বিক্রির জন্য চকবাজারে এনেছিলেন। ক্রেতার অপেক্ষায় আইসিটি ভবনের দোতলায় অবস্থানের সময় তাদের আটক করা হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
আরডিজি/ সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান