English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অগ্নি নিরাপত্তা টাস্কফোর্স গঠন করবে বিজিএমইএ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশেষজ্ঞদের নিয়ে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স গঠন করবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রাপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এই টাস্কফোর্স সদস্যরা কারখানাগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করবেন।

পর্যবেক্ষণ শেষে কোন কারখানার ত্রুটি বা দ‍ূর্বলতা ধরা পড়লে ঐ ত্রুটি সংশোধনের জন্য সংশ্লিষ্ট কারখানাকে নির্দিষ্ট সময় দেয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করা হলে উক্ত কারখানার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিবে বিজিএমইএ।

বৃহস্পতিবার বিজিএমইএ ভবনের নুরুল কাদের অডিটোরিয়ামে এক জরুরি  সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়। সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মো. সফিউল ইসলাম, সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, ফারুক আহমেদ, সহ-সভাপতি (অর্থ) এস এম মান্নান কচিসহ বিজিএমইএর পরিচালক ও সদস্যরা।

সভায় সকল কারখানায় সার্ভিস বুক চালু, প্রথমে আশুলিয়ার কারখানাগুলোতে বায়ো-মেট্রিক পদ্ধতি চালু করা। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য স্থানের পোশাক কারখানাগুলোতেও এই পদ্ধতি চালু, প্রত্যেকটি কারখানার সকল শ্রমিককে অগ্নি প্রতিরোধ, অগ্নি নির্বাপন, প্রাথমিক চিকিৎসা ও জরুরী উদ্ধার বিষয়ে নিবিড়ভাবে প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত হয়।

সভায়  উপস্থিত উদ্যোক্তারা তাজরিন কারখানার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।

তারা স্বতঃস্ফূর্তভাবে অঙ্গীকার করেন যে, তারা নিজ নিজ কারখানায় অগ্নি নিরাপত্তা সংক্রান্ত কোন  ত্রুটি থাকলে তা অনতিবিলম্বে সংশোধন করে শ্রমিক ভাইবোনদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

সভায় অগ্নি নিরাপত্তা সংক্রান্ত টাস্কফোর্স গঠনের সিদ্ধান্তের পাশাপাশি আশুলিয়ার তাজরিন কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সকল শ্রমিকের ভরনপোষণের দায়িত্ব ১০ বছর পর্যন্ত পালন কর‍ার কথার জানায় বিজিএমইএ।

এরপরও যদি ক্ষতিগ্রস্ত পরিবারে একজনও কর্মক্ষম সদস্য না থাকে, তবে বিজিএমইএ সেই পরিবারের জন্য তার ভরনপোষণের দায়িত্ব অব্যাহত রাখবে বলে জানায়। আহত শ্রমিক কর্মক্ষম না হওয়া পর্যন্ত সেই সব পরিবারের ভরনপোষণের দায়িত্বও  নেবে বিজিএমইএ।

বাংলাদেশ সময় : ০০৩২ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
টিএইচ/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান