English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে- তরিকুল


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে- তরিকুল

যশোর: বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য  এবং সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম বলেছেন, ‘কোনো তালবাহানা করে কাজ হবে না, আওয়ামী লীগকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।’

রোববার সকালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি পৌর মেয়র মারুফুল ইসলাম, চেম্বার সভাপতি মিজানুর রহমান খান প্রমুখ।

সমাবেশে তরিকুল ইসলাম বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনতে বাধ্য করতে হবে। আর এ জন্য বিএনপি নেতাকর্মীদের জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনে নামতে হবে।’
 
তিনি এ সময় আগামী একমাসের মধ্যে প্রত্যেক পাড়ায়-মহল্লায় গণসংযোগের জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেন।

সমাবেশ শেষে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
মিলন রহমান, সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান