English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

শরীয়তপুরে ডেপুটি স্পিকারের জন্মদিন পালিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরে ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী এমপি’র ৭৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে নড়িয়া মাজেদা হাসপাতাল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নড়িয়া পৌরসভার মেয়র হায়াদার আলী, মুক্তিযোদ্ধা মাস্টার দিদারুল ইসলাম, শরীয়তপুর রিপোটার্স ইউনিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার, নড়িয়া বাজার বণিক সমিতি সভাপতি দুলাল বেপারী, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসন আলী রাঢ়ি, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাব বেপারী ডেপুটি স্পীকারের জন্মদিন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় ডেপুটি স্পিকারের স্ত্রী নারী নেত্রী মিজ মাজেদা শওকত, ছেলে ডা. খালিদ শওকত, পুত্রবধূ ডা. তানিয়া খালিদ, নাতনী সামিহা আলী মিনা, উদয়া শওকত আলী।

এ ছাড়া নড়িয়া উপজেলার শতাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জন্মদিন উপলক্ষে ডেপুটি স্পিকারকে ফুলের শুভেচ্ছা জানান।

পরে ডেপুটি স্পিকারের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান