ঢাকা: নিয়োগ নেয়া ১১৯ সহকারী জজকে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়েছে। সোমবার আইন মন্ত্রণালয়ের এক আদেশে বিভিন্ন জেলায় তাদের পদায়ন করা হয়।
আদেশে বলা হয়, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বেতন-ভাতাদি) আদেশ, ২০০৯ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ১১,০০০-৪৯০x৭-১৪,৪৩০-ইবি-৫৪০x১১-২০,৩৭০ বেতনক্রম অনুসারে বিভিন্ন জেলায় সহকারী জজ (শিক্ষানবিস) হিসেবে পদায়ন করা হয়।
নিয়োগের শর্তে বলা হয়েছে, নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে ২(দুই) বৎসরের জন্য নিয়োগ পাওয়া সহকারী জজরা শিক্ষানবিস স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের পূর্বে উক্ত মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত ২ বৎসর পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগ পরীক্ষা গ্রহণ, ফল প্রকাশ ও নিয়োগ নিয়ে বাংলানিউজে গত ১২ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়, “নিয়োগ নিয়ে দেখা দিয়েছে চরম অব্যবস্থাপনা। একটি ব্যাচের পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হওয়ার আগেই ডাকা হয়েছে পরের ব্যাচের পরীক্ষা। এতে পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে হতাশা, অসন্তোষ ও নানা ধরনের প্রতিক্রিয়া।”
২০১১ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সহকারী জজ নিয়োগের পঞ্চম ব্যাচের চূড়ান্ত ফল প্রকাশিত হলেও ওই ব্যাচের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি গত বৃহস্পতিবার পর্যন্ত। অপরদিকে, ষষ্ঠ ব্যাচের মৌখিক পরীক্ষা শুরুর কথা রয়েছে আগামী ১৭ জুলাই থেকে।
এ ব্যাপারে যোগাযোগ করলে মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল হান্নান গত রোববার বাংলানিউজকে বলেন, “নিয়োগ আটকে ছিলো না, প্রক্রিয়ায় ছিলো। আজ সহকারী জজ পদে নিয়োগের আদেশ হয়েছে। আগামী ১ আগস্ট তারা কাজে যোগদান করবেন। তাদের যোগদানের জন্য ২৬ জুলাই বিচার প্রশিক্ষণ কেন্দ্রে ওরিয়েন্টেশন হবে।”
১১৯ সহকারী জজের পদায়ন সংক্রান্ত্র তালিকাসহ আদেশ নিচে দেয়া হলো:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
আইন ও বিচার বিভাগ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
বিচার শাখা-১
www.lawjusticediv.gov.bd
৩১ আষাঢ়, ১৪১৯ বঙ্গাব্দ
নং- ১০.০০.০০০০.১২৫.০১১.০০১.১১-৩৪২ তারিখঃ ------------------------
১৫ জুলাই, ২০১২ খ্রিস্টাব্দ
প্রজ্ঞাপন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের বিগত ২০/০৫/২০১২ খ্রিঃ তারিখের জেএসসি/পনিদ/নিয়োগ-৫ম বিজেএস/৩/২০১০/৬৮ নম্বর স্মারকের সুপারিশের প্রেক্ষিতে নিম্নবর্ণিত নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস(বেতন-ভাতাদি) আদেশ, ২০০৯ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ১১,০০০-৪৯০x৭-১৪,৪৩০-ইবি-৫৪০x১১-২০,৩৭০ বেতনক্রম অনুসারে নিম্নলিখিত শর্তে নিয়োগ করা হলো এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত জেলায় সহকারী জজ (শিক্ষানবিস) হিসেবে পদায়ন করা হলো:-
নং রোল নং প্রার্থীর নাম পিতা/স্বামীর নাম নিবাস নিয়োগকৃত কর্মস্থল
১. ২৬১২ জনাব মুহাম্মদ মাজহারুল ইসলাম জনাব এ. বি. এম. জলিল উদ্দিন আহমেদ যশোর সহকারী জজ, নারায়নগঞ্জ
২. ২৪০৩ বেগম মিথিলা জাহান নীপা জনাব মোহাম্মদ শাহজাহান ব্রাহ্মনবাড়ীয়া সহকারী জজ, কুমিল্লা
৩. ১২৯৩ বেগম শারমিন আফরোজ জনাব মোহাম্মদ সাহাবউদ্দীন(স্বামী) চট্টগ্রাম সহকারী জজ, চাঁদপুর
৪. ১৬৯৯ বেগম ফারজানা আক্তার এডভোকেট জনাব এস. এম. সরওয়ার হোসেন চট্টগ্রাম সহকারী জজ, কক্সবাজার
৫. ০৮৭৭ জনাব বাপন চন্দ্র দাস জনাব অর্জুন চন্দ্র দাস নোয়াখালী সহকারী জজ, লক্ষ্মীপুর
৬. ০২০৭ বেগম পলি আফরোজ জনাব মোঃ আমিরুল ইসলাম(স্বামী) ভোলা সহকারী জজ, বরিশাল
৭. ২৪৪৬ বেগম সানজিদা সরওয়ার জনাব এ, এম, জাহিদ সরওয়ার ফেনী সহকারী জজ, মানিকগঞ্জ
৮. ১৬০৮ জনাব কৌশিক আহাম্মদ খোন্দকার জনাব রফিকুল হক খোন্দকার কুমিল্লা সহকারী জজ, চট্টগ্রাম
৯. ০০১৬ জনাব মোঃ জয়নাল আবেদীন জনাব মোঃ হাকিম উদ্দীন ঠাকুরগাঁও সহকারী জজ, দিনাজপুর
১০. ১৬৩৫ জনাব নাজমুল হোসেন চৌধুরী জনাব আবুল হোসেন চৌধুরী ফেনী সহকারী জজ, নোয়াখালী
১১. ১৬৮১ জনাব আবুল কালাম আজাদ জনাব আজিজুল হক বরিশাল সহকারী জজ, পিরোজপুর
১২. ১২৪৭ বেগম নাজমুন নাহার নীপু মরহুম আলহাজ্ব এম. এন. আলম চট্টগ্রাম সহকারী জজ, ফেনী
১৩. ০১৪৫ বেগম কানিজ তানিয়া রুপা জনাব মোঃ লুৎফর রহমান পিরোজপুর সহকারী জজ, মানিকগঞ্জ
১৪. ০৪৫০ বেগম শুভ্রা চক্রবর্তী জনাব দীপক কান্তি চক্রবর্তী চট্টগ্রাম সহকারী জজ, কুমিল্লা
১৫. ২২০৬ জনাব মোঃ মাজহারুল হক জনাব মোঃ নুরুল হক যশোর সহকারী জজ, কুষ্টিয়া
১৬. ২১৪০ জনাব মোঃ সুলতান সোহাগ উদ্দিন জনাব মোঃ জহুর আলী কুমিল্লা সহকারী জজ, গোপালগঞ্জ
১৭. ০২৩০ জনাব অঞ্জন কান্তি দাস জনাব রসরাজ দাস সুনামগঞ্জ সহকারী জজ, মৌলভীবাজার
১৮. ০০১৭ জনাব সুকান্ত সাহা জনাব অনিল কুমার সাহা রাজশাহী সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ
১৯. ২৪৯২ বেগম উমা রানী দাস জনাব গৌরাঙ্গ চন্দ্র দাস ঢাকা সহকারী জজ, নেত্রকোনা
২০. ২৯৭৬ বেগম মেহ্নাজ রহমান মরহুম মিজানুর রহমান ফেনী সহকারী জজ, চট্টগ্রাম
২১. ১৮৮৭ জনাব ওয়াহিদুজ্জামান জনাব মোঃ আসাদুজ্জামান নেত্রকোনা সহকারী জজ, শেরপুর
২২. ০০৬৪ বেগম রেজমিন সুলতানা জনাব মোহাম্মদ মোশারফ হোসেন(স্বামী) গাজীপুর সহকারী জজ, টাঙ্গাইল
২৩. ২৬২৪ জনাব মোঃ শরিফুল ইসলাম জনাব মোঃ মোকছেদ আলী নওগাঁ সহকারী জজ, নাটোর
২৪. ২৪৯০ বেগম রাজিয়া সুলতানা জনাব মোঃ ফজলুল হক সিলেট সহকারী জজ, নোয়াখালী
২৫. ২৫৯৯ জনাব মোঃ আমিরুল ইসলাম জনাব মোঃ আনোয়ার হোসেন মৃধা বরিশাল সহকারী জজ, বাগেরহাট
২৬. ১৭৭৭ জনাব মোঃ মাহমুদুল মোহসীন জনাব মোঃ আবু মোহসীন লক্ষ্মীপুর সহকারী জজ, গাজীপুর
২৭. ০১২২ জনাব বিকাশ কুমার বসাক জনাব বিদ্যুৎ কুমার বসাক বগুড়া সহকারী জজ, নওগাঁ
২৮. ০১৮৪ জনাব মোঃ আল-আমিন জনাব মোঃ কামরুজ্জামান কিশোরগঞ্জ সহকারী জজ, ব্রাহ্মনবাড়ীয়া
২৯. ০৪৯৫ বেগম মোসাঃ রওশন আরা রহমান জনাব মোঃ রেজাউল করিম (স্বামী) ঠাকুরগাঁও সহকারী জজ, টাঙ্গাইল
৩০. ০৩৮৩ বেগম খাইরুননেছা জনাব মোহাম্মদ ওসমান গনি চট্টগ্রাম সহকারী জজ, কুমিল্লা
৩১. ১৮১২ জনাব এ. কে. এম. রকিবুল হাসান জনাব মোঃ শফি উল্যাহ কুমিল্লা সহকারী জজ, মুন্সিগঞ্জ
৩২. ১৬৫৪ বেগম সুমাইয়া রহমান জনাব মোঃ সাইদুর রহমান মুন্সিগঞ্জ সহকারী জজ, সিলেট
৩৩. ২২৩০ জনাব আলমগীর আল মামুন জনাব আবুল কাশেম মোহাম্মদ আতাহার কিশোরগঞ্জ সহকারী জজ, নেত্রকোনা
৩৪. ২৭৭৪ জনাব মুহাম্মাদ আবু আমর জনাব মুহাম্মাদ আবু বকর কক্সবাজার সহকারী জজ, হবিগঞ্জ
৩৫. ২৮১৩ জনাব মোঃ আতিকুস সামাদ জনাব মোঃ আতাউর রহমান সাতক্ষীরা সহকারী জজ, রাজশাহী
৩৬. ০০১৮ জনাব সত্যব্রত শিকদার জনাব সুখদেব শিকদার নড়াইল সহকারী জজ, নারায়নগঞ্জ
৩৭. ২৯৭৩ জনাব মোঃ ফয়সাল আল মামুন জনাব মোঃ আজহারুল ইসলাম খাঁন শরিয়তপুর সহকারী জজ, ফরিদপুর
৩৮. ২০৯০ জনাব আতিকুল ইসলাম জনাব চয়েন মন্ডল (মৃত) পাবনা সহকারী জজ, সিরাজগঞ্জ
৩৯. ২০৮০ জনাব মিটফুল ইসলাম জনাব আব্দুল আজিজ টাঙ্গাইল সহকারী জজ, লালমনিরহাট
৪০. ২৭২২ জনাব আবদুল করিম জনাব ছন্দু মিয়া চট্টগ্রাম সহকারী জজ, কিশোরগঞ্জ
৪১. ০৫৬৮ জনাব সৈয়দ মোস্তফা রেজা নূর মরহুম মোঃ আব্দুল গনি কুষ্টিয়া সহকারী জজ, মেহেরপুর
৪২. ২৮৩৬ জনাব মোঃ শামছুল আলম জনাব নুরুল আলম ফেনী সহকারী জজ, কুড়িগ্রাম
৪৩. ০৯৭২ জনাব মোঃ মামুনুর রহমান ছিদ্দিকী মৃত. মোঃ মনিরুল হক কুমিল্লা সহকারী জজ, কিশোরগঞ্জ
৪৪. ১৭৯৮ জনাব মোঃ সাইফুল আলম চৌধুরী জনাব সামশুল আলম চট্টগ্রাম সহকারী জজ, মৌলভীবাজার
৪৫. ১৭০৬ জনাব দেবদাস চন্দ্র অধিকারী জনাব ঈশ্বর চন্দ্র অধিকারী যশোর সহকারী জজ, নরসিংদী
৪৬. ২১২৮ জনাব মোঃ হারুন রেজা জনাব মোঃ আব্দুল মালেক সরকার কিশোরগঞ্জ সহকারী জজ, ময়মনসিংহ
৪৭. ০০১৯ জনাব মোহাম্মদ হারুন-অর-রশিদ জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহেদ হবিগঞ্জ সহকারী জজ, নীলফামারী
৪৮. ০৯৮২ জনাব বেল্লাল হোসেন মৃত কবিরুদ্দীন আকন বরিশাল সহকারী জজ, পটুয়াখালী
৪৯. ২০৫৫ জনাব ফাইজুর রহমান জনাব মোঃ কফিল উদ্দীন সাতক্ষীরা সহকারী জজ, ঝিনাইদহ
৫০. ২১৮১ বেগম রুবাইয়া আমেনা জনাব মোজাম্মেল হক ভোলা সহকারী জজ, বরিশাল
৫১. ০০২১ জনাব শহিদুল ইসলাম জনাব মোহাম্মদ আব্দুল করিম বরিশাল সহকারী জজ, মুন্সিগঞ্জ
৫২. ০৩০১ জনাব গৌতম কুমার ঘোষ জনাব সুবল কুমার ঘোষ কুষ্টিয়া সহকারী জজ, ঝিনাইদহ
৫৩. ১৬২৫ বেগম মোছাঃ রেশমা খাতুন জনাব মোঃ রফিকুল ইসলাম সিরাজগঞ্জ সহকারী জজ, রাজশাহী
৫৪. ১৪১৮ বেগম আফরুজা খাতুন জনাব কাজী সহিদুল ইসলাম (স্বামী) গোপালগঞ্জ সহকারী জজ, মানিকগঞ্জ
৫৫. ১৮৩৫ জনাব মোহাম্মদ গোলাম সারোয়ার জনাব এম, এ, করিম হাওলাদার ঢাকা সহকারী জজ, নারায়নগঞ্জ
৫৬. ২৩৩৪ জনাব মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী আলহাজ্ব জনাব আবুল বশর চট্টগ্রাম সহকারী জজ, কিশোরগঞ্জ
৫৭. ২৭৯৬ বেগম সালমা আক্তার জনাব মোঃ শাহ্জাহান মিয়া মাদারীপুর সহকারী জজ, বাগেরহাট
৫৮. ০৬৩০ জনাব মোঃ সাজেদুর রহমান জনাব মোঃ আকবর আলী মেহেরপুর সহকারী জজ, চুয়াডাঙ্গা
৫৯. ২৪৫৪ বেগম ফারহানা ইয়াসমিন জনাব এ. কে. এম. মনোয়ার হোসেন মেহেরপুর সহকারী জজ, কুষ্টিয়া
৬০. ২৪৬৩ জনাব শরিফুল ইসলাম মৃত সিদ্দিকুর রহমান দিনাজপুর সহকারী জজ, ঠাকুরগাঁও
৬১. ০২৩১ জনাব মোঃ আলমগীর কবির জনাব মোঃ নরিম গাজী সাতক্ষীরা সহকারী জজ, খুলনা
৬২. ০৯৭৭ জনাব মোঃ আতিকুল হায়দার জনাব মোঃ গোলাম হায়দার হবিগঞ্জ সহকারী জজ, সুনামগঞ্জ
৬৩. ১৭৩১ বেগম জেরিন সুলতানা জনাব জামাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম সহকারী জজ, কুমিল্লা
৬৪. ২৫৮৭ বেগম শম্পা বসু জনাব কার্ত্তিক বসু খুলনা সহকারী জজ, সাতক্ষীরা
৬৫. ০৯৮০ জনাব মুহাম্মদ জালাল উদ্দিন মরহুম মুহাম্মদ মরতুজ আলী হবিগঞ্জ সহকারী জজ, মৌলভীবাজার
৬৬. ১৯৮৭ জনাব মোহাম্মদ মনছুর উদ্দিন জনাব এমদাদ আহমদ কক্সবাজার সহকারী জজ, সিলেট
৬৭. ০০৫৫ বেগম মোসাঃ ফৌজিয়া হাফছা জনাব মোঃ ইদ্রিস আলী বরিশাল সহকারী জজ, ঝালকাঠি
৬৮. ২৮৯৬ জনাব হাসান মুহাম্মদ রোমান জনাব মুহাম্মদ সামসুজ্জামান নরসিংদী সহকারী জজ, ময়মনসিংহ
৬৯. ০৮৭৬ জনাব চন্দন কান্তি নাথ মৃত রেবতী রঞ্জন নাথ চট্টগ্রাম সহকারী জজ, নারায়নগঞ্জ
৭০. ০১২৫ জনাব মোঃ কামাল হোসাইন জনাব মোঃ ফজর আলী কুমিল্লা সহকারী জজ, চট্টগ্রাম
৭১. ০২৩৬ জনাব মোঃ আবু তালেব জনাব মোঃ আমির হোসেন সিরাজগঞ্জ সহকারী জজ, নাটোর
৭২. ২৯৫৫ জনাব মো. মহিউদ্দীন জনাব মোঃ আবু তাহের কুমিল্লা সহকারী জজ, সুনামগঞ্জ
৭৩. ০১২৩ জনাব মোঃ মমিনুল ইসলাম মৃত মজিবর রহমান নওগাঁ সহকারী জজ, চাঁপাইনবাবগঞ্জ
৭৪. ০৬৯৮ জনাব হারুন অর রশিদ জনাব মোঃ আব্দুস সামাদ শেখ খুলনা সহকারী জজ, যশোর
৭৫. ১৯৩৩ জনাব মোঃ আকতারুজ্জামান মরহুম হাজী আবদুল মোনাফ চট্টগ্রাম সহকারী জজ, কুমিল্লা
৭৬. ২৬৫৯ বেগম জেসমিন আরা জাহান জনাব মোঃ আব্দুস সাত্তার রাজশাহী সহকারী জজ, নওগাঁ
৭৭. ০৫৭২ বেগম কায়ছুন্নাহার সুরমা জনাব মোঃ আবুল কাশেম কুষ্টিয়া সহকারী জজ, রাজবাড়ী
৭৮. ২৯৯৮ জনাব প্রনব কুমার হুই জনাব কার্ত্তিক চন্দ্র হুই বাগেরহাট সহকারী জজ, নড়াইল
৭৯. ২৫২৮ জনাব সাইদুজ্জামান শরীফ জনাব আকরামুজ্জামান ফেনী সহকারী জজ, নরসিংদী
৮০. ২৮০৬ জনাব মোঃ রেজাউল করিম মৃত ফকরুল ইসলাম পাবনা সহকারী জজ, সিরাজগঞ্জ
৮১. ০২৭০ জনাব মোঃ মাহবুবুল হক জনাব মোঃ আবদুল আউয়াল গাজীপুর সহকারী জজ, জামালপুর
৮২. ১০৩৮ জনাব মোঃ শহীদুল ইসলাম জনাব মোঃ হামিদুল্লাহ্ মোল্লা নওগাঁ সহকারী জজ, জয়পুরহাট
৮৩. ২০৯৩ বেগম ইসরাত জাহান তামান্না জনাব মোঃ ইসমাইল হোসেন খান মাদারীপুর সহকারী জজ, ফরিদপুর
৮৪. ১৯৮৫ জনাব মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান জনাব মোহাম্মদ ফজলুল হক প্রধান গাজীপুর সহকারী জজ, ময়মনসিংহ
৮৫. ২৪৭০ জনাব মোঃ এনায়েত উল্লাহ্ জনাব মোঃ আব্দুল হালিম হাওলাদার মাদারীপুর সহকারী জজ, ভোলা
৮৬. ১৬০০ বেগম শামসাদ বেগম জনাব মোঃ নুরুল আলম চট্টগ্রাম সহকারী জজ, ফেনী
৮৭. ১০৭৮ বেগম শামিমা আক্তার জনাব মোঃ বদরুল আলম ভূঞা(স্বামী) নরসিংদী সহকারী জজ, গাজীপুর
৮৮. ০১৪৭ জনাব শ্যাম কান্ত সিংহ জনাব লক্ষী কান্ত সিংহ মৌলভীবাজার সহকারী জজ, সুনামগঞ্জ
৮৯. ২৮৮২ জনাব মোঃ নিয়াজ মাহ্মুদ জনাব মোঃ শহীদুল আলম বরগুনা সহকারী জজ, শরিয়তপুর
৯০. ১৯৯৫ জনাব নিস্কৃতি হাগিদক জনাব মোহিত বানোয়ারী শেরপুর সহকারী জজ, ময়মনসিংহ
৯১. ২৮৭০ বেগম শতরূপা তালুকদার জনাব সুভাষ চন্দ্র তালুকদার চট্টগ্রাম সহকারী জজ, কক্সবাজার
৯২. ১৭২১ জনাব মোঃ আবু রায়হান জনাব মোঃ মুনসুর রহমান রাজশাহী সহকারী জজ, নওগাঁ
৯৩. ২৪৭৫ জনাব শফি উদ্দিন জনাব নুরুদ্দীন আহমেদ ব্রাহ্মনবাড়ীয়া সহকারী জজ, কিশোরগঞ্জ
৯৪. ০৫৯৪ জনাব তৌহিদুল ইসলাম মরহুম আবু জাহের চট্টগ্রাম সহকারী জজ, চাঁদপুর
৯৫. ০৪৬০ জনাব পাভেল চাক্মা জনাব সুরেশ বিকাশ চাক্মা খাগড়াছড়ি সহকারী জজ, চট্টগ্রাম
৯৬. ১৭৫৯ বেগম সুবর্না সিন্হা জনাব নরেন্দ্র কুমার সিন্হা মৌলভীবাজার সহকারী জজ, সিলেট
৯৭. ০০৭৫ বেগম মোছাঃ শাহাজাদী তাহ্মিদা জনাব মোঃ নুরুল আমীন(স্বামী) কুমিল্লা সহকারী জজ, নরসিংদী
৯৮. ১৯১৮ জনাব আবু সুফিয়ান মোঃ নোমান জনাব মোঃ রবিউল হোসেন চট্টগ্রাম সহকারী জজ, হবিগঞ্জ
৯৯. ১৯১৬ জনাব লস্কার সোহেল রানা জনাব লস্কার আঃ মান্নান খুলনা সহকারী জজ, নারায়নগঞ্জ
১০০. ০০৫৭ জনাব শেখ মোঃ বদিউল আলম জনাব শেখ মোঃ আবদুল্লাহ্ নোয়াখালী সহকারী জজ, সুনামগঞ্জ
১০১. ০১৬১ জনাব এস. এম. শফিকুল ইসলাম জনাব শেখ মোঃ ইমান আলী(মৃত) কুড়িগ্রাম সহকারী জজ, নীলফামারী
১০২. ১৬২২ জনাব এ. এস. এম. তারিক শামস্ জনাব মোঃ শামসুল আলম বরিশাল সহকারী জজ, ফরিদপুর
১০৩. ১৮৪২ বেগম জিনিয়া জাহান জনাব মোঃ আব্দুল জলিল জামালপুর সহকারী জজ, টাঙ্গাইল
১০৪. ২৬১৬ জনাব আরাফাতুল ইসলাম জনাব শামসুল হক মন্ডল গাজীপুর সহকারী জজ, জামালপুর
১০৫. ১৯১১ জনাব রুবায়েত ফেরদৌস জনাব আবুল কালাম মিয়া ব্রাহ্মনবাড়ীয়া সহকারী জজ, হবিগঞ্জ
১০৬. ১৯৪৭ জনাব মোঃ মোরশেদুল আলম জনাব মোঃ হারুন-আল-রশীদ যশোর সহকারী জজ, মাগুরা
১০৭. ২৪০১ বেগম নূরুন্নাহার ইয়াসমিন জনাব ইদ্রিস আলী শেখ ফরিদপুর সহকারী জজ, মাদারীপুর
১০৮. ১৬০৪ জনাব মোঃ আশেক ইমাম জনাব মোঃ ফজলুর রহমান গাইবান্ধা সহকারী জজ, গাজীপুর
১০৯. ০১৮২ বেগম ফেরদৌসী বেগম জনাব মোঃ ইউনুস আলী দিনাজপুর সহকারী জজ, রংপুর
১১০. ২৩৮৮ জনাব মোঃ মনিরুজ্জামান সিকদার জনাব মোঃ নাজিম উদ্দিন সিকদার গাজীপুর সহকারী জজ, জামালপুর
১১১. ১৫৩৭ জনাব আবু সুফিয়ান জনাব মোঃ সিরাজুল ইসলাম নেত্রকোনা সহকারী জজ, শেরপুর
১১২. ১৭৮৩ জনাব মোঃ কুদরাত-ই-খোদা মৃত মোঃ মঞ্জুর-ই-খোদা সিরাজগঞ্জ সহকারী জজ, পাবনা
১১৩. ০১৬৫ জনাব মোঃ শামসুজ্জামান জনাব মোঃ বদরুজ্জামান কুষ্টিয়া সহকারী জজ, রাজশাহী
১১৪. ১০১১ বেগম কাজী মাহেজাবীন ফাতেমা জনাব কাজী নুরুজ্জামান লালমনিরহাট সহকারী জজ, বগুড়া
১১৫. ০৮০৬ জনাব কাজী মোহাম্মদ মোহসেন জনাব কাজী আবদুল হক চট্টগ্রাম সহকারী জজ, কক্সবাজার
১১৬. ১৬৫৬ জনাব শিশির কুমার বসু জনাব উৎপল কুমার বসু মানিকগঞ্জ সহকারী জজ, টাঙ্গাইল
১১৭. ১৫৩৫ জনাব এ. কে. এম. রওশন জাহান মৃত মাস্টার শফিকুল আলম চট্টগ্রাম সহকারী জজ, সিলেট
১১৮. ১৫৬৫ বেগম শাহেনারা আক্তার জনাব এম. এ. আজিম চৌধুরী নোয়াখালী সহকারী জজ, মুন্সিগঞ্জ
১১৯. ১৬৭০ জনাব সুশান্ত প্রসাদ চাক্মা জনাব দয়াল প্রসাদ চাক্মা বান্দরবান সহকারী জজ, চট্টগ্রাম
২। উক্তরূপে নিয়োগপ্রাপ্ত সহকারী জজ এর ক্ষেত্রে নিম্নরূপ শর্তাবলী প্রযোজ্য হবে, যথাঃ-
(ক) শিক্ষানবিস সহকারী জজ হিসেবে চাকুরীতে যোগদানের তারিখ হতে ৩(তিন) মাস (৪৫ দিন সিনিয়র সহকারী জজ আদালতে, ৩০ দিন যুগ্ম জেলা জজ আদালতে এবং ১৫ দিন জেলা জজ আদালত/কার্যালয়ে) সংশ্লি¬¬ষ্ট জেলা জজ এর তত্ত্বাবধানে আদালতের কার্যাবলী পরিচালনা সম্পর্কে প্রশিক্ষণ গ্রহণ করবেন;
(খ) এই নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ হতে ২(দুই) বৎসরের জন্য তিনি শিক্ষানবিস স্তরে থাকবেন। তবে ¯হায়ীকরণের পূর্বে উক্ত মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত ২ বৎসর পর্যন্ত বৃদ্ধি করা যাবে;
(গ) শিক্ষানবিস মেয়াদে (বর্ধিত মেয়াদকালসহ) বাংলাদেশ সুপ্রীম কোর্টের সাথে পরামর্শক্রমে সরকার কর্তৃক নির্ধারিত এক বা একাধিক প্রতিষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
(ঘ) পরীক্ষা ও প্রশিক্ষণ সম্পর্কে শিক্ষানবিস সহকারী জজগণের প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা আদেশ, ২০০৮ অনুসরণ করা হবে;
(ঙ) শিক্ষানবিসিকালে নির্ধারিত প্রশিক্ষণ গ্রহণ এবং বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হবার পর তাকে চাকুরীতে স্থায়ী(ঈড়হভরৎস) করা হবে;
(চ) কোন শিক্ষানবিসের শিক্ষানবিসি মেয়াদ বা বর্ধিত মেয়াদ থাকলে তা চলাকালে যে কোন সময় বা উহা শেষ হবার পরবর্তী ৬(ছয়) মাসের মধ্যে নিয়োগকারী কর্তৃপক্ষ যদি মনে করেন যে, তাঁর আচরণ ও কর্ম সন্তোষজনক নয়, বা ক্ষেত্রমত ছিল না কিংবা তাঁর কর্মদক্ষ হবার সম্ভাবনা নাই বা তিনি উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হননি বা প্রশিক্ষণ সমাপ্ত করেননি তা হলে নিয়োগকারী কর্তৃপক্ষ উক্ত মেয়াদ চলাকালে বা ক্ষেত্রমত উক্ত ৬(ছয়) মাসের মধ্যে শিক্ষানবিসের চাকুরীর অবসান ঘটাতে পারবেন;
(ছ) নিয়োগপ্রাপ্ত সহকারী জজ-কে (ক) উপ-অনুচ্ছেদে উল্লি¬¬খিত প্রশিক্ষণ শুরু হবার পূর্বেই একজন জামানতদারসহ ৫০(পঞ্চাশ) টাকা মূল্যের নন-জুডিসিয়াল স্ট্যাম্পে এই মর্মে একটি বন্ড সম্পাদন করতে হবে যে, যদি তিনি শিক্ষানবিসিকালে অথবা শিক্ষানবিসিকাল উত্তীর্ণ হবার ০৩(তিন) বৎসরের মধ্যে চাকুরীতে ইস্তফা দেন তা হলে প্রশিক্ষণকালে তাকে প্রদত্ত বেতন এবং প্রশিক্ষণ উপলক্ষে ব্যয়িত সমুদয় অর্থ ফেরত দিতে তিনি বাধ্য থাকবেন;
(জ) নিয়োগপ্রাপ্ত সহকারী জজ যদি তাঁর ইস্তফা পত্র গৃহীত হবার পূর্বে-অনুচ্ছেদ (ছ) মোতাবেক সরকারের প্রাপ্য অর্থ ফেরত না দিয়ে কর্তব্যে অনুপস্থিত থাকেন তা হলে উপ-অনুচ্ছেদ (ছ) অনুযায়ী তাঁর নিকট প্রাপ্য সমুদয় অর্থ চঁনষরপ উবসধহফ জবপড়াবৎু অপঃ, ১৯১৩(অপঃ ওওও ড়ভ ১৯১৩) এর বিধান অনুসারে আদায়যোগ্য হবে;
(ঝ) এই প্রজ্ঞাপন দ্বারা নিয়োগপ্রাপ্ত সহকারী জজ এর জ্যেষ্ঠতা/মেধা তালিকা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রদত্ত সুপারিশ অনুসারে নির্ধারিত হয়েছে;
(ঞ) নিয়োগপ্রাপ্ত সহকারী জজ যদি কোন বিদেশী নাগরিককে বিবাহ করেন অথবা বিবাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ হন তা হলে তাঁর এই নিয়োগ বাতিল বলে গণ্য হবে;
(ট) শিক্ষানবিস সহকারী জজ এর চাকুরী সংক্রান্ত অন্যান্য বিষয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, সার্ভিস পদে নিয়োগ এবং সাময়িক বরখাস্তকরণ, বরখাস্তকরণ ও অপসারণ) বিধিমালা, ২০০৭ ও বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (কর্মস্থল নির্ধারন, পদোন্নতি, ছুটি মঞ্জুরী, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা-বিধান এবং চাকুরীর অন্যান্য শর্তাবলী) বিধিমালা, ২০০৭ এবং সরকারের প্রথম শ্রেণীর কর্মকর্তাগণের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মাবলী সংবিধানের ১১৬ অনুচ্ছেদ সাপেক্ষে অনুসরণ করা হবে;
(ঠ) কোন শিক্ষানবিসকে চাকুরীতে ¯হায়ী করা হলে পেনশন, অর্জিত ছুটি ও অন্যান্য বিষয়ে শিক্ষানবিসি মেয়াদ তার মোট চাকুরীকালে অন্তর্ভুক্ত হবে;
(ড) এই প্রজ্ঞাপনে সুনির্দিষ্টভাবে বর্ণিত হয়নি এইরূপ ক্ষেত্রে তাঁর চাকুরীর শর্তাদি নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক সময় সময় প্রণীতব্য আইন, আদেশ ও বিধি-বিধান দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং
(ঢ) চাকুরীতে যোগদানের জন্য তিনি কোন ভ্রমণ ভাতা/দৈনিক ভাতা প্রাপ্য হবেন না।
৩। যদি উপরের শর্তাবলী তাঁর নিকট গ্রহণযোগ্য হয় তা হলে তাঁকে আগামী ০১/০৮/২০১২ খ্রিঃ তারিখ পূর্বাহ্নে তাঁর নামের পার্শ্বে বর্ণিত জেলার জেলা জজ এর নিকট যোগদান করবেন। সংশ্লিষ্ট জেলা জজ যোগদান পত্রের অনুলিপি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে প্রেরণ করবেন। নির্ধারিত তারিখে চাকুরীতে যোগদান না করলে তিনি চাকুরীতে যোগদান করতে সম্মত হননি মর্মে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
৪। জনস্বার্থে এই আদেশ জারী করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে,
(মিজানুর রহমান খান)
উপ-সচিব (প্রশাসন)
ফোন: ৭১৬৫৯৮৬
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ১৬ জুলাই, ২০১২
সম্পাদনা: আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com