English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভেড়ামারায় অস্ত্র ও গুলিসহ আটক ৩


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ এর সদস্যরা (র‌্যাব) অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি নাইন এমএম পিস্তল, চারটি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি ও অস্ত্র ব্যবসার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরমপুর ইউনিয়নের মহিষাডোরা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদিপুর গ্রামের মৃত ফজের মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৩১), একই উপজেলার মানিকদিয়াড় গ্রামের মফিজুল ইসলামের ছেলে মোমিনুর রহমান (৩০) ও আল্লারদর্গা চামনাই গ্রামের আনিসুর রহমানের ছেলে বদিউজ্জামান লাভলু (৩৩)।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ৩ জন দীর্ঘদিন ধরে দৌলতপুর সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে অস্ত্র আমদানি করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে বলে স্বীকার করেছেন।

তাদের ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান