English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

চুয়াডাঙ্গায় দুটি মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় মিলন রহমান (২৫) নামে এক তরুণ নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় দর্শনা-কুড়ালগাছী সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে মিলনকে ঢাকায় নেওয়ার পথে রাত ৯টায় তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, দামুড়হুদা উপজেলার প্রতাপপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে মিলন খেলা দেখে চন্ডিপুর থেকে মোটরসাইকেলযোগে নিজগ্রামে ফিরছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চন্ডিপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে।

পরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে মিলনের ধাক্কা লেগে। এতে তিনি পার্শ্ববর্তী খাদে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন মিলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।

সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় রেফার্ড করা হয়। ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে ঝিনাইদহ পৌঁছালে তিনি মারা যায়।

বাংলাদেশ সময়: ০২৩৬ ঘণ্টা, জুন ২৭, ২০১২
সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান