English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কর্ণাটকের ঘটনার প্রতিবাদ ত্রিপুরায়


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা):  কর্ণাটকে উত্তর-পূর্বাঞ্চল রাজ্যের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ত্রিপুরার ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগজনক পরিস্থিতি চলছে গত কয়েক দিন ধরেই। সেখানে এসব ছাত্র-ছাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। রাজ্যের বিভিন্ন ছাত্র সংগঠন কর্ণাটকের এসব ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের ছাত্র-ছাত্রীদের ওপর কর্ণাটকে আক্রমণ হামলা ইত্যাদি হচ্ছে বলে অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে দেখা করেছেন রাজ্যের অভিভাবকরাও। তারা রাজ্য সরকারকে এ ব্যাপারে উদ্যোগ নিতে বলেন।

রাজ্যের অভিভাবকরা স্বভাবতই উদ্বিগ্ন তাদের ছেলে-মেয়েদের নিয়ে।

রাজ্য সরকারের পক্ষ থেকে পুরো বিষয়ে কর্ণাটক সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি জানান, ভয়ের কোনো কারণ নেই। কর্ণাটক সরকারের সঙ্গে কথা হয়েছে তারা নিরাপত্তা সুনিশ্চিত করেছে।
এ বিষয়ে সংসদেও ঝড় বয়ে গেছে।

এদিকে রাজ্যের ছাত্র-ছাত্রীদের সেখানে যাতে নিরাপত্তার কোনো কমতি না হয়, সে জন্য রাজ্য পুলিশের মহানির্দেশকের দারস্ত হয়েছে এসএফআই ও টিএসইউ। এসএসআই’র রাজ্য সম্পাদক নবারুণ দেবের নেতৃত্বে চার সদস্যের এক প্রতিনিধি দল শনিবার সকালে পুলিশ সদর দফতরে গিয়ে মহানির্দেশক প্রণয় সহায় এর হাতে তিন দফা দাবিতে স্মারকলিপি তুলে দেন।

পরে শ্রীদেব জানান, মূলত কর্ণাটকে রাজ্যের ছাত্র-ছাত্রীরা যাতে নিরাপত্তার কোনো কমতি অনুভব না করেন, নিজেদের ইচ্ছেমতো ছাত্র-ছাত্রীরা যাতে ফিরে আসতে পারেন সে জন্য যোগাযোগ ব্যবস্থা করা এবং সেখানে একটি হেল্পলাইন চালু করার দাবি জানানো হয়েছে।

এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কর্ণাটক সরকারের সঙ্গে এসব বিষয়ে যোগাযোগ করা হয়েছে বলে মহাকরণ সূত্রে জানা গেছে।
 
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
তন্ময় চক্রবর্তী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান