English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বলিউড তারকাদের ঈদ মোবারক


মুম্বাই সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বলিউড তারকাদের ঈদ মোবারক

মুম্বাই : ধর্মীয ভাবগার্ম্ভীর্যের মধ্য দিয়ে আজ সোমবার ভারত জুড়ে উদযাপিত হচ্ছে ঈদ-উল ফিতর। পবিত্র এই উৎসবে বলিউড তারকাদের বার্তার বন্যায় বয়ে গেল টুইটারে।

অমিতাভ বচ্চন: ঈদ মোবারক..ঈদ মোবারক..ঈদ মোবারক..!! পবিত্র রমজান মাসের সঙ্গে পারসিদের নবরোজ ও হিন্দুদের পবিত্র মাসেরও সূচনা হচ্ছে কালই। সকলে একসঙ্গে মিলেমিশে থাকার ইঙ্গিত বহন করছে এই ঈদ।

শেখর কাপুর: ঈদ মোবারক। আসুন, সকলে একই ঈশ্বরের সন্তানের মতো ভালবাসার বন্ধনে আবদ্ধ হয়ে এগিয়ে চলি আগামীর পথে।

প্রিয়াঙ্কা চোপড়া: সকলকে জানাই ঈদ মোবারক। আগামী বছর সকলের জীবনে খুশী ও সমৃদ্ধি নিয়ে আসুক।

অনুপম খের: সবাইকে ঈদ মোবারক। ভালোবাসা, খুশী ও শান্তিতে ভরে উঠুক সবার জীবন।

প্রীতি জিন্টা: ভারতের এবং বিদেশের, আমার সকল বন্ধুকে জানাই ঈদ মোবারক। আশা করি আমার টুইট সবার জীবনে অজস্র হাসি ও খুশী নিয়ে আসবে।

বোমান ইরানি: সবাইকে জানাই ঈদ মোবারক।

সফি চোধুরি: ইদ মোবারক। সবার জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করি। আপকি হর দুয়া কবুল হো।

শ্রেয়স তলপড়ে: ঈদ মোবারক। আল্লাহ্ আমাদের সবার ভালো করুন।

বিবেক ওবেরয়: সবাইকে ঈদ মোবারক। আল্লাহ‍্‍র আশীর্বাদে সকলের জীবন ভালোবাসা, খুশী ও সমৃদ্ধিতে ভরে উঠুক।

বাংলাদেশ সময় : ০৯২৭ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
আরডি/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর     
kumar.sarkerbd@gmail.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান