English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

মেয়র ভবনের নাম উত্তর নগর ভবন


জুবায়ের রাকেশ, স্টাফ ফটো করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মেয়র ভবনের নাম উত্তর নগর ভবন
ছবি: জুবায়ের রাকেশ/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হরতালে পায়ে আঘাত পেয়ে সাদেক হোসেন খোকা হাসপাতালে। দুপুর থেকে খোকা নাটক জমজমাট। জজকোর্ট এলাকায় তার নেতৃত্বের মিছিলে পুলিশি অ্যাকশান, এক পর্যায়ে তাকে তুলে নেওয়া কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিয়ে বাড়ি পৌঁছে দেওয়া এসব কিছুই করেছে পুলিশ। কিন্তু পায়ের আঘাত খোকাকে বাড়ি থাকতে দেয়নি। তাকে নিয়ে যাওয়া হয়েছে গুলশানের ইউনাইটেড হাসপাতালে। সেখানে তার পায়ে ৫টি সেলাই পড়েছে। তা নিয়ে হাসপাতালের বেডে যখন কাতরাচ্ছেন ঢাকার সদ্য সাবেক এই মেয়র ঠিক তখনই দখল হয়ে যাচ্ছে তার গুলশানের বাসভবনটিও। ৮১ গুলশান এভিনিউর ওই বাড়িটি তার ‘মেয়র ভবন’ নামটি এরই মধ্যে হারিয়ে বসেছে। পেয়েছে ‘নগর ভবন’ নামে একটি নতুন নাম। বাড়ির সামনে সাইনবোর্ড লাগানো হয়েছে এই নামে যেটি বিবেচিত হবে উত্তর ঢাকা সিটি কর্পোরেশনের নগর ভবন নামে। বিকেল সাড়ে তিনটার দিকে জনা তিনেক কর্মীকে নেভি ব্লু রংয়ের বোর্ডের ওপর স্টিলের পাতে লেখা আনকোরা ঝকমকে ওই সাইনবোর্ডটি লাগাতে দেখা যায়।

বাংলাদেশ সময় ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১১

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান