English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভারতে পাচারের সময় বেনাপোলে ২ তরুণী উদ্ধার


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে ভারতে পাচারের সময় শনিবার দুপুরে ২ তরুণীকে উদ্ধার করেছে বিজিবি।

পরে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি সদস্যরা।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।  

উদ্ধারকৃতরা হলেন, নারায়নগঞ্জ ফতুল্লা এলাকার বাচ্চু মিয়ার মেয়ে সাথী (১৮) ও একই এলাকার মৃত আরিফুলের স্ত্রী সিমা আক্তার (২২)।

যশোর ২৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, নারায়নগঞ্জ থেকে ইসলাম নামে এক নারী পাচারকারী ওই তরুনীকে বেড়াতে যাওয়ার কথা বলে বেনাপোল নিয়ে আসে।

শনিবার সকাল ১১টায় বেনাপোলে সোহাগ কাউন্টার থেকে ইসলাম এই দুইজনকে ভারতীয় দালালদের হাতে তুলে দেওয়ার জন্য ভ্যানযোগে বেনাপোল চেকপোস্টে নিয়ে যাচ্ছিলেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের বিজিবির গোয়েন্দা সদস্যরা তাদের ভ্যানটি থামাতে বলে এ সময় দালালরা পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ওই দুই তরুণীকে উদ্ধার করে নিয়ে আসে এবং পরে পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করে।
 
বাংলাদেশ সময়: ০৭৪৩ ঘণ্টা, ১০ জুন, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান