![]() |
ঢাকা: পদ্মাসেতুতে অর্থায়ন নিয়ে সার্বিক পরিস্থিতি জানাতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ডাকা সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সাংবাদিকরাও নির্ধারিত সময়ের আগেই সেখানে উপস্থিত ছিলেন।
কিন্তু অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহেদুর রহমান বেলা ১টা ৫০ মিনিটে সম্মেলনকক্ষে এসে বলেন, ``স্যার বলেছেন, আজ সংবাদ সম্মেলন হবে না। সামনের সপ্তাহে রোব বা সোমবার উনি ব্রিফ করবেন।``
পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রীর সংবাদ সম্মেলন স্থগিত করার কথা জানিয়ে বলেন, ``আগামী রোববার হতে পারে।``
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
এমআইএইচ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com