English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ঈদে কুয়েত সিটিতে প্রবাসীদের কেনাকাটা


মঈন উদ্দিন সরকার, কুয়েত থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঈদে কুয়েত সিটিতে প্রবাসীদের কেনাকাটা

ঈদ সামনে রেখে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটাও জমে উঠেছে। দেশে তৈরি কাপড়চোপড় পেয়ে প্রবাসীদের চোখেমুখে আনন্দের ছাপ স্পষ্ট।

তিন দিকে মরুভুমি আর এক দিকে সমুদ্র। রাস্তার দুপাশে খেজুর গাছের বেষ্টনি দিয়ে ঘেরা মধ্যপ্রাচ্যের ছোট একটি দেশ কুয়েত। বিশ্বের ধনী দেশের মধ্যে অন্যতম এখানে রয়েছে শ্রম বাজারের প্রচুর চাহিদা। দুই লাখের ওপরে বাংলাদেশি প্রবাসী এখানে রয়েছে।

কুয়েত সিটির প্রাণকেন্দ্র মুরগাবে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটার কেন্দ্রস্থল সুক আল ওয়াতানিয়া বৃহত্তর শপিং মল। ভেতরে-বাইরে ছোট বড় সব ধরনের এখানে দোকানে রয়েছে। এসব দোকানের বেশির ভাগের মালিক বাংলাদেশিরা। কেনাকাটাও করে বাংলাদেশিরা। বাংলাদেশে তৈরি পোশাকের ব্যাপক চাহিদা এখানে। ঈদ উপলক্ষে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা।

সুক আল ওয়াতানিয়ায় বাংলার মেলা ফ্যাশন হাউজে রয়েছে আড়ং, কে-ক্রাফট, টনজন ও রং-এর মতো দেশের সুনামধন্য কোম্পানির পাঞ্জাবি। বাংলার মেলা ফ্যাশন হাউজের কর্ণধার আমিনুল ইসলাম মিঠু জানান, বাংলার মেলায় বাংলাদেশি উন্নত মানের পাঞ্জাবি, ফতুয়া, লুঙ্গি, সালোয়ার-কামিজ, টি-শার্ট, জিন্স, ছোট বাচ্চাদের বিভিন্ন পোশাক রযেছে।

এবারের ঈদে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে পাঞ্জাবির। পাইকারি ও খুচরা বিক্রির লক্ষ্যমাত্রা কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করেন।

কুয়েত প্রবাসী সিহাব বখত বলেন, “প্রবাসে থেকেও পছন্দের পাঞ্জাবি কিনতে পেরে আমি আনন্দিত।” দেশে পরিবারের কথা বলতে আবেগে আপ্লুত হয়ে পড়েন, “প্রতিনিয়ত মনে পড়ে মা এবং জীবনসঙ্গী সাকিকে।”

সুক আল ওয়াতানিয়ায় শাড়ির দোকানে প্রবাসী ক্রেতাদের ঢল দেখা নেমেছে। এবারের ঈদে বিভিন্ন মডেলের শাড়ি, লেহেঙ্গা, থ্রি-পিসসহ ভারতীয় বাহারি পোশাকের সজ্জিত দোকান। এর মধ্যে অন্যতম খাজানা শাড়ি হাউস, সেহেলি শাড়ি হাউস।

তিন বন্ধু আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন এবং সিরাজ কুয়েত থেকে কাপর কিনে পাঠাবেন তাদের পরিবারের জন্য। তারা জানান, ঈদের জন্যে টাকা পাঠিয়েছেন। কিন্তু তাদের পরিবারের কাছে নিজে কিনে কাপড় পাঠাবেন। পরিবার খুশি হলে তারাও সান্ত্বনা।

বাংলাদেশ মোবাইল ও টেকনো আর্ট নামে ছোট্ট দুটি দোকানের কর্ণধার জাহাঙ্গীর আলম জানান, তার দোকানে প্রতিদিন ২০ থেকে ২৫ হাজার দিনার বিক্রি হচ্ছে মোবাইলের রিচার্য কার্ড। তার এখান থেকে বাংলাদেশে সব মোবাইলে টাকা পাঠিয়ে থাকেন। কেউ টাকা পাঠায় দেশে তাদের প্রেমিকার কাছে, কেউ বা পাঠায় মা-বাবা, ভাই-বন্ধুর কাছে।

তিনি জানান এবার ঈদে প্রচুর আইফোন-৪এস, স্যামসাং-এস৩ ও এস২ বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২

সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান