English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দেয়ার অবস্থানে বাংলাদেশ : নীল ওয়াকার


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি
উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দেয়ার অবস্থানে বাংলাদেশ : নীল ওয়াকার

ঢাকা : ইউএনডিপি’র ঢাকার আবাসিক সমন্বয়কারী নীল ওয়াকার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্ব দেয়ার অবস্থান তৈরি করেছে। বাংলাদেশ সকল চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে, সংলাপ আয়োজনে সরকারের সক্রিয়তা, কার্যক্রম বাস্তবায়নে সরকারের ফিডব্যাক মূল্যায়নের প্রশংসা করেন।

নীল ওয়াকার বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী, বৈষম্য হ্রাস কর্মসূচি, জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করেছে। বিশেষ করে নারী উন্নয়ন, তথ্য প্রযুক্তি উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন বিষয়ক ঝুঁকি মোকাবিলায় সরকারের নীতি কৌশল ফলপ্রসূ এবং সুদূর দৃষ্টিভঙ্গী সম্পন্ন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন ঢাকায় জাতিসংঘের উন্নয়নশীল দেশের কার্যক্রম বিষয়ক সদর দফতর স্থাপনের প্রস্তাব দিলে নীল ওয়াকার তাতে একমত পোষণ করেন। এরইমধ্যে সরকার ঢাকায় জাতিসংঘের শাখা কার্যালয় নির্মাণের জন্য ইউএন হাউজ’র জন্য জায়গা বরাদ্দ দিয়েছে।

একই সঙ্গে ‘আন্ডার সেক্রেটারি জেনারেল অব এলডিসি’র জন্য ঢাকায় সরকারি ভাবে জায়গা বরাদ্দের বিষয়টি আলোচনায় স্থান পায়। গত এক বছরে ঢাকায় থাকাকালীন অভিজ্ঞতা তুলে ধরে নীল ওয়াকার বলেন, তিনি বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে কাজ করে আনন্দিত। বর্তমান ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে এবং অচিরেই তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৯ মার্চ, ২০১২

এস আর /
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান