English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

জেলা প্রশাসক সম্মেলনে রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি: টুকু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জেলা প্রশাসক সম্মেলনে রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি: টুকু

ঢাকা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু জেলা প্রশাসক সম্মেলনে রাজনৈতিক সিদ্ধান্ত হয়নি ইঙ্গিত করে বলেছেন, বিরোধী দলের আন্দোলন-সংগ্রামের ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, “বিরোধী দলের আন্দোলন-সংগ্রামের বিষয়ে কোনো আলোচনা হয়নি। জেলা প্রশাসকরা জানিয়েছেন, দেশের কিছু স্থানে মাদকের আগ্রাসন রয়েছে।”

মঙ্গলবার রাতে সচিবালয়ে স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।

মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।  

জেলা প্রশাসকদের সুপারিশের বিষয় তুলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “সিভিল প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের আগ্রাসনকে এক নম্বরে গুরুত্ব দিয়ে কীভাবে এর সমাধান করা যায়, তার ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসকদের জনমত গঠন করতে বলা হয়েছে।”

বৈঠকে ডিসিদের পক্ষ থেকে বিভিন্ন এলাকার থানা এবং কারাগারের জরাজীর্ণ ভবন সংস্কার, কারাগার স্থানান্তর, জনবল সংকট এবং মাদকের বিস্তার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ প্রসঙ্গে শামসুল হক টুকু বলেন, “জেলা পর্যায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জনবল সংকট রয়েছে। তাদের কর্মীরা নিরস্ত্র হওয়ায় মাদকের বিস্তার ঠেকাতে তেমন কোনো কাজ করতে পারে না। তাদের কীভাবে সশস্ত্র করা যায় সেজন্য প্রক্রিয়া শুরু করা হয়েছে।”

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “এ কাজে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজকে সম্পৃক্ত করে জনসচেতনতা সৃষ্টির পরামর্শ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।”

পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ডিসিদের পুলিশ না পাওয়ার অভিযোগ নিয়ে টুকু বলেন, “কোনো দ্বন্দ্বের কথা বৈঠকের আলোচনা হয়নি। তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলা হয়েছে।”

সীমান্ত দিয়ে মাদক আসার অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, “সীমান্ত দিয়ে মাদক আসছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রতিমন্ত্রী বলেন, “এর প্রেক্ষিতে বিজিবির মহাপরিচালক বলেছেন, মাদক ঠেকাতে বিজিবি সদস্যরা জনপ্রতিনিধি ও র‌্যাবসহ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করছে।”

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের যে কোনো সময়ের চেয়ে ভালো বলে জানিয়েছেন জেলা প্রশাসকরা।”

চলমান ডিসি সম্মেলনের প্রথম দিনে স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবসহ কর্মকর্তাদের সঙ্গে ডিসিদের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১২
এসএমএ/এসআর/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান