English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

স্বপ্নপুরীর স্বপ্নের কথা


ইচ্ছেঘুড়ি ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বপ্নপুরীর স্বপ্নের কথা
স্বপ্নপুরীর শিশু শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গীত শিল্পী টুটুল

সুবিধাবঞ্চিত ২০ জন শিশু নিয়ে ২০১০ সাল থেকে স্বপ্নপুরী স্কুল নামে একটি অনানুষ্ঠানিক বিদ্যালয় পরিচালনা করে আসছে কয়েকজন তরুণ। শিক্ষার্থীদের বাড়তি চাপে পরের বছরই ক্লাস রুমের সংখ্যা বাড়াতে হয় তাদের।

এভাবেই চলে গেছে দু’বছর। তৃতীয় বছরে স্বপ্নপুরী স্কুল প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় বাজার সংলগ্ন একটি কক্ষে চারটি আলাদা শিফট করে নার্সারী, কেজি, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস পরিচালিত হচ্ছে। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েকজন তরুণ কাজ করছে সুবিধাবঞ্চিত এসব শিশুদের জন্য।

স্বপ্নবাজ তরুণরা বিশ্বাস করে এসব সুবিধাবঞ্চিত শিশুরা যদি লেখাপড়া শিখে যোগ্য মানুষ হিসেবে গড়ে ওঠতে পারে তবেই তাদের স্বার্থকতা।

স্কুলটি পরিচালনার পাশাপাশি উদ্যোক্তারা শিশুদের জন্য বিনামূল্যে স্কুল ড্রেস, ব্যাগ, বই-খাতাও সরবরাহ করে থাকে।

সুযোগ পেলে আপনিও ঘুরে আসতে পারেন স্বপ্নপুরী স্কুল থেকে। দাঁড়াতে পারেন সুবিধাবঞ্চিত এসব শিশুদের পাশে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মে ৩০, ২০১২

সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, বিভাগীয় সম্পাদক, ইচ্ছেঘুড়ি

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান