ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ২ ভারতীয় নাগরিক এবং বাংলাদেশ থেকে ভারতে গমনের সময় ৩ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করে স্থলবন্দর বিজিবি ক্যাম্পের সদস্যরা।
দুপুর ১টার দিকে তাদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়।
আটকরা হলেন- ভারতের আগরতলার দূর্জয়নগরের মন্টু সূত্রধর (৪৫) এবং তার ছেলে মানিক সূত্রধর (১৯), বাংলাদেশের লাখাই উপজেলার সুধীন চন্দ্র দাস (৩৯), মাধবপুরের সজল সূত্রধর (২৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার অরূপ কুমার রায় (৬২)।
আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে বিজিবির নায়েক মো.আব্দুর রহিম বাদী হয়ে ২টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর