English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজধানীতে কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হয়ে এক মায়ের আত্মহত্যা


মেডিকেল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মুগদায় স্থানীয় এক সমিতির কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন এক মা।

তার নাম সোনিয়া আক্তার ওরফে সুমি (৪২)। তার স্বামীর নাম মৃত আব্দুর রব ওরফে জাহাঙ্গীর।

মৃত গ্রামের বাড়ী ঢাকার দোহারের সুতাপাড়া নামক স্থানে। সে তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ১৩৯/২/২ মদিনাবাগ, উত্তরবাগদার এক  ছয়তলা ভাড়াবাড়ীর পঞ্চম তলায় বসবাস করতেন।

মৃত ব্যক্তির মেয়ে ফারিয়ার সুলতানা বাংলানিউজকে জানান, ‘‘গত বছর ষ্ট্রোকে আমার বাবা মারা যায়। আমার মা স্থানীয় সমবায় সমিতি থেকে কিছু টাকা ঋণ নেয়। এই টাকা দিয়ে আমার বিয়ে দেয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্রী।’’

ছেলে মইনুল ইসলাম জানায়, ‘‘আমি ঐ কিস্তির কিছু টাকা সমিতির পারভীন নামে এক মহিলার কাছে শোধ করি। সে মাঝে মধ্যেই মায়ের কাছে এসে কিস্তির টাকা নিয়ে তর্কাতর্কি করতো। মা কিস্তি পরিশোধ করতে না পারায় আত্মহত্যার পথ বেছে নেয়।’’

সে আরও জানায়, ‘‘আজ রাত ৯টায় আমি ঘরে প্রবেশ করে দেখি মা বিছানার উপর পড়ে আছে। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সে শুধু আল্লাহ, আল্লাহ বলছে। পরে বাড়িওয়ালার সহায়তায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’’

এদিকে মৃতের মেয়ে আরও জানান, ‘‘আজ বিকেল ৪টায় মা আমাকে ফোন দেয়। আমি তখন শ্বশুর বাড়ী মুগদাতে ছিলাম। আজ আমার পরীক্ষা ছিল। মা আমাকে জিজ্ঞেস করেছিল পরীক্ষা দিয়েছি কিনা। এটাই তার সাথে শেষ কথা।’’

ঐ বাড়ির বাড়িওয়ালা বৃদ্ধ শামছুল হক (৭০) ক্রন্দরত অবস্থায় জানান, মৃত ব্যক্তি খুবই ভাল মানুষ ছিলেন।

বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এজেডএস/ সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান