![]() |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিভিন্ন বস্তিসহ দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
শনিবার বিকেল ৩টায় চকবাজারের একটি কমিউনিটি সেন্টারে ইফতার সামগ্রী বিতরণ করেন কোম্পানিরর উপ-ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন মাহমুদ হোসেন।
তিনি বলেন, পবিত্র রমজান মাসে দুঃস্থদের সাহায্যর্থে ৪ হাজার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। এর মধ্যে ১ কেজি করে চিনি, ছোলাবুট এবং সেমাই আছে।
নিজাম উদ্দিন মাহমুদ বলেন, প্রতি বছরের মতো এবারও সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেডের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করতে পেরে আমরা গর্বিত।
ভবিষ্যতে দুঃস্থদের সহযোগিতা ও কল্যাণে সব সময়ই কোম্পানি পাশে থাকবে বলেও জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে কোম্পানির পরিচালক এমরানুল হক, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান জাবেদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
এমবিএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর