English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভারতীয় যুবক কর্তৃক অপহৃতা স্কুলছাত্রীকে ৭ দিনেও ফেরত দেয়নি বিএসএফ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম : ভুরুঙ্গামারী উপজেলা সীমান্তবর্তী বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে ভারতীয় যুবক কর্তৃক অপহরণের পর পতাকা বৈঠকে বিএসএফ ফেরতের আশ্বাস দেয়ার ৭ দিনেও ফেরত দেয়নি স্কুলছাত্রীকে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশজানী গ্রামের নুরুল হকের কন্যা মোছাঃ নাসরিন আক্তার(১৫) প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার (২২ নভেম্বর’১২) বাঁশজানী উচ্চ বিদ্যালয়ে যায়।

ছাত্রীটি বিদ্যালয়ের পাশের সীমান্তবর্তী বাড়ীতে প্রকৃতির ডাকে সারা দিতে গেলে ওৎ পেতে থাকা ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানার ছোট গারালঝাড়া গ্রামের শাহা আলমের পুত্র বাপ্পা (২০) জোরপুর্বক তাকে ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায়।

বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়ছার আলী জানতে পেরে মেয়ের বাবাকে দিয়ে দিয়াডাঙ্গা বিজিবি কোম্পানী কমান্ডারকে লিখিত অভিযোগ করান।

ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা বিজিবির কোম্পানী কমান্ডার সুবেদার কালাম চেধুরী জানান, বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে গত বৃহস্পতিবার (২২ নভেম্বর) পতাকা বৈঠকে বিষয়টি অবহিত করা হলে বিএসফের পক্ষ থেকে নাসরিনকে ফেরতের আশ্বাস দেওয়া হয়। কিন্তু ৭দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত স্কুল ছাত্রীটিকে ফেরত দেয়া হয়নি।

বাংলাদেশ সময়: ০৫২০ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান