English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজধানীতে স্ত্রীর গায়ে স্বামীর এসিড নিক্ষেপ


মেডিকেল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর উওরায় স্বামী ইকতার হোসেনের হাতে এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন গামের্ন্টসকর্মী স্ত্রী।  

বুধবার সন্ধ্যার এ ঘটনায় এসিড সন্ত্রাসের শিকার রেহানা আক্তারকে (২৪) বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ইকতার হোসেনের গ্রামের বাড়ি ফরিদপুরের লোকনাথ থানার বোয়ালমারিতে। তারা স্বামী-স্ত্রী উত্তরার দিক্ষিণখান পাড়ার জয়নাল মার্কেট ‌এলাকার টিআইটি কলোনিতে আলী খানের বাসার ভাড়িটয়া।

উত্তরা সেক্টর ৬এর রেল লাইনের কাছে ১০ নং রোডে এই ঘটনা ঘটে।

আহতের বড়বোন ডলি আক্তার জানান, আমার বোনের স্বামী আরকটা বিয়ে করেছে দেশের বাড়িতে। তার চরিত্র খারাপ, সে চ‍ুরি করে গাঁজা খায়। গত ৪ মাস আগে বোন আমার কাছে চাকরির আশায় আসে। পরে সে আজমপুর পলমল গার্মেন্টসে হেলপার হিসেবে কাজ নেয়। গতকাল তার স্বামী অনেক বুঝিয়ে তাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য রাজি করায়। সে কর্মস্থল থেকে ব‍াসায় ফেরার সময় ১০ নাম্বার রোডে তার মুখে ও হাতে এসিড ছুড়ে মারে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উত্তরা ফরচুন হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢামেকের বার্ণ ইউনিটে ভর্তি করান হয়। তাকে বর্তমানে পর্যবেক্ষণ ওয়ার্ডে রাখা হেয়ছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তার বোন।

বাংলাদেশ সময়: ০২১৭ঘন্টা, নভেম্বর ৩০, ২০১২
এজেডএস/সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান