English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

আশুলিয়ায় বাসে চাঁদাবাজিকালে আটক ৩


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): রোববার দুপুরে আশুলিয়ার বাইপাইলে চাঁদার টাকা নিতে এলে তিনজনকে আটক করেছেন ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মোহাম্মদ আলম।

আটককৃতরা হলেন, পাবনা জেলার সুজানগর উপজেলার সুলতানের ছেলে সোহগ (৩০), ফরিদপুর জেলার সাস্তা উপজেলার আব্দুস সালামের ছেলে জামাল (৩৫) ও কুমিল্লা জেলার চাঁদগাওয়ের লিয়াকত মোল্লার ছেলে ওমর মোল্লা (২৮)।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, প্রতিদিনই কয়েকটি চাঁদাবাজ সিন্ডিকেট বাইপাইল বাসস্ট্যান্ডে বিভিন্ন পরিবহনে চাঁদাবাজি করে থাকে।

রোববার দুপুরে বাইপাইল বাসস্ট্যান্ডে তিতাস পরিবহনের বাসে চাঁদা নিতে এলে ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলম চাঁদাবাজদের হাতেনাতে আটক করেন। পরে তাদের আশুলিয়া থানায় সুপর্দ করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান