English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

এনপিপির সঙ্গে খালেদার ইফতার


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এনপিপির সঙ্গে খালেদার ইফতার

ঢাকা : শনিবার রূপসী বাংলা হোটেলে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেতৃবৃন্দের সঙ্গে ইফতার করেছেন বিরোধী দলীয়  নেতা খালেদা জিয়া। এনপিপি আয়োজিত এ ইফতার পার্টিতে জোটের নেতারা অংশ নেন।

ইফতারের আগে খালেদা জিয়া জোট নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া  পরিবারের ওপর ষড়যন্ত্র মোকাবেলা, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনজাত করা হয়।

বিএনপি চেয়ারপারসন চলমান আন্দোলনকে বেগবান করতে গত এপ্রিলে চার দলীয় জোটের সম্প্রসারণ করে নতুন রাজনৈতিক মোর্চা ‘১৮ দলীয় জোট’ গঠন করেন।

মঞ্চে বিরোধী দলীয় নেতার সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, মহাসচিব ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, কল্যাণ পার্টির  চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব রেদোয়ান আহমেদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, মুসলিম লীগের নির্বাহী সভাপতি এ এইচ এম কামারুজ্জামান খাঁন, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবদুল মবিন, ন্যাপ সভাপতি জেবেল রহমান গানি, লেবার পার্টির  চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্র্টির সভাপতি খন্দকার গোলাম মর্তজা, পিপলস পার্টির সভাপতি গরীব নেওয়াজ, ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি ।

ইফতার পার্টিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া ও জামায়াতের প্রচার সম্পাদক তাসনিম আলম।

এছাড়া এনপিপি’র কেন্দ্রীয় নেতা আ হ ম জহির হোসেন হাকিম, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির  মহাসচিব আলমগীর মজুমদার, এলডিপির যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, আবদুল হান্নান, মোস্তাফিজুর রহমান, মনিরা বেগম, সেলিম তালুকদার, জিয়াউর রহমান হীরা  ইফতার যোগদান করেন।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১২
এমএম/

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান