English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খাদ্যে ভেজালকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: খাদ্যে ভেজালকারীদের ও সমাজের অসাধু ব্যবসায়ীদের মৃত্যুদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন ফুড অরগানাইজেশন নামক একটি সংগঠন।

সম্প্রতি ‘খাদ্য সচেতনতায় ভোক্তার করণীয়’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি মো. কামাল হোসেন এ দাবি জানান।

সভাপতির বক্তব্যে প্রতারিত না হওয়ার জন্য একজন সাধারণ ভোক্তা হিসেবে প্যাকেটজাত খাদ্য কেনার আগে প্যাকেটের গায়ে উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ তারিখ এবং সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য দেখে খাবার দ্রব্য কেনার আহবান জানান তিনি।

অনুষ্ঠানের প্রধান আলোচক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আব্দুল বাতেন মিয়া ভোক্তা অধিকার আইন সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে একজন সাধারণ ভোক্তা করণীয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলদেশ’র সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান, হরটেক্স ফাউন্ডেশনের বিশেষজ্ঞ ড. ছালেহ আহমেদ, ড্যফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. কেএম ফরমজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ০৬ আগস্ট, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সু্ইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান