English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নেপালে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে ওয়ালটন পণ্য


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নেপালে শুল্কমুক্ত সুবিধা পেতে পারে ওয়ালটন পণ্য

ঢাকা: নেপালের বাজারে ওয়ালটনের পণ্য শিগগিরই শুল্কমুক্ত সুবিধা পেতে পারে। নেপালের পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা দেওয়ার বিনিময়ে ওয়ালটন এ সুবিধা পেতে পারে।

গত বুধবার বাণিজ্য সচিব গোলাম হোসেন একথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘আমরা নেপালের অনুরোধে কিছু পণ্য বাংলাদেশের বাজারে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কথা বিবেচনা করছি। এ পরিপ্রেক্ষিতে আমরাও তাদের কাছে প্রাণ গ্রুপ ও ওয়ালটন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছি।’’

বাংলাদেশের ওষুধ, প্রাণের কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং ওয়ালটনের রেফ্রিজারেটর (ফ্রিজ) ও গৃহে ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্যের জন্য এ সুবিধা চেয়ে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সচিব।

সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ওয়ালটনের নির্বাহী পরিচালক (মার্কেটিং) এমদাদুল হক সরকার বলেছেন, ‘‘নেপালে ওয়ালটন পণ্যের শুল্কমুক্ত সুবিধা পেলে সেটা ওয়ালটন এবং দেশের অর্থনীতির জন্য শুভ ফল বয়ে আনবে। এর ফলে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ সহজ হবে।’’

তবে বাংলাদেশ থেকে নেপালে সড়ক পথে এসব পণ্য পরিবহন তথা ট্রানজিটের বিষয়টিও সহজতর করতে হবে বলে উল্লেখ করেছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি নেপালের রাজধানী কাঠমান্ডুতে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নেপাল বাংলাদেশকে তাদের ১শ’ ৪৫টি পণ্যের শুল্কমুক্ত সুবিধা দেওয়ার অনুরোধ করেছে।

সচিব গোলাম হোসেন এ ব্যাপারে বলেছেন, ‘‘শুল্কমুক্ত এ সুবিধা হবে পারস্পরিক। এটি কেবল সাফটার আওতায় দেওয়া যেতে পারে।’’

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

 

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান