English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খালেদা-তরিকুলের এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক করেছেন।

শনিবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে গুলশানের কার্যালয়ে খালেদার জিয়ার সভাপতিত্বে রাত সোয়া ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, বিএনপির নতুন কর্মসূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে খালেদা তার দলের বিশ্বস্ত নেতা তরিকুলের সঙ্গে এ বৈঠক করেন।   

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলে যাওয়ার পর থেকেই দলের সাংগঠনিক কাজকর্ম এবং ১১ জুনের গণসমাবেশকে সফল করতে তরিকুল ইসলামকে এ দায়িত্ব দেন বিএনপি চেয়ারর্পাসন খালেদা জিয়া।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ১০, ২০১২
এমএম / সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ নিউজরুম এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

Jewel_mazhar@yahoo.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান