দিনাজপুর 23 May 2013 03:45:14 PM Thursday
বিরলে হেফাজতে ইসলামীর পোস্টার লাগানোর সময় আটক ৪
দিনাজপুরের বিরল উপজেলায় হেফাজতে ইসলামীর পোস্টার লাগানোর সময় চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, আটক চারজনই শিবির কর্মী।
দিনাজপুর 23 May 2013 01:31:23 PM Thursday
বিরামপুরে অ্যাম্বুলেন্সে করে ডাকাতির প্রস্তুতি, আটক ২
দিনাজপুরের বিরামপুর উপজেলায় অ্যাম্বুলেন্সে করে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছে পিস্তল ও দেশি অস্ত্র পাওয়া যায়।
দিনাজপুর 21 May 2013 08:03:29 PM Tuesday
বিরলে জমি নিয়ে সংঘর্ষ আহত ৪, আটক ২
দিনাজপুর বিরল উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় শরিফুল ইসলাম ও রফিকুল ইসলাম নামে দু’জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর 19 May 2013 05:58:13 PM Sunday
বিরামপুর থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুরিয়া সীমান্ত থেকে আশরাফুল ইসলাম (২৫) এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
দিনাজপুর 19 May 2013 04:53:28 PM Sunday
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের পিলার পরিদর্শন
হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ের কর্মকর্তারা ভারত বাংলাদেশের সীমানা পিলার পরিদর্শন করছেন।
দিনাজপুর 18 May 2013 02:53:24 PM Saturday
ফুলবাড়ীতে ট্রাকচাপায় একজন নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকচাপায় গজেন্দ্রনাথ রায় (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে ফুলবাড়ী উপলোর ফুলবাড়ী-মাদিলা সড়কের রথবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গজেন্দ্রনাথ রায় ফুলবাড়ী উপজেলার চকমথুরা গ্রামের বাসিন্দা।
দিনাজপুর 15 May 2013 11:50:33 PM Wednesday
বিরলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
দিনাজপুর 14 May 2013 03:18:25 PM Tuesday
দিনাজপুরে এইচএসসি পরীক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা
দিনাজপুরের সদর উপজেলার পল্লীতে রত্না রায় (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর 12 May 2013 07:29:41 PM Sunday
হিলি সীমান্তে ট্রেনের ধাক্কায় কিশোরী নিহত
হিলি সীমান্তে দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মৌসুমি (১৭) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
দিনাজপুর 12 May 2013 11:14:49 AM Sunday
পার্বতীপুরে বজ্রপাতে নিহত ১
পার্বতীপুরে রোববার সকাল সাড়ে ৭টার দিকে বৃষ্টিপাতের সময় বজ্রপাতে মহুয়া খাতুন (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
দিনাজপুর 11 May 2013 08:34:57 PM Saturday
ঘোড়াঘাটে পুলিশকে লক্ষ করে ককটেল নিক্ষেপ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে মিছিল করার সময় পুলিশকে লক্ষ করে তিনটি ককটেল নিক্ষেপ করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। ককটেল তিনটি বিস্ফোরিত হলেও এতে কেউ হতাহত হয়নি।
দিনাজপুর 11 May 2013 08:02:23 PM Saturday
ছাত্রীকে যৌনহয়রানি: বিরলে তিন শিক্ষক সাময়িক বরখাস্ত
দিনাজপুরের বিরল উপজেলার সীমান্তবর্তী বেকুড়া দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌনহয়রানির অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষকসহ তিন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্কুল পরিচালনা কমিটি।
দিনাজপুর 11 May 2013 10:40:51 AM Saturday
দিনাজপুরে অজ্ঞাতপরিচয় কিশোরের লাশ উদ্ধার
দিনাজপুরে শ্বাসরোধে ও উপুর্যূপরি আঘাতে হত্যা করা অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুর 10 May 2013 08:44:49 PM Friday
রেশমার গ্রামের বাড়িতে আনন্দ উল্লাস
সাভার ট্রাজেডির ১৭তম দিনে জীবিত উদ্ধার হওয়া রেশমার বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ছোট একটি গ্রাম কশিগাড়ীতে চলছে আনন্দ উল্লাস।
দিনাজপুর 10 May 2013 05:46:03 PM Friday
দিনাজপুরে সাংবাদিকদের সঙ্গে গণপূর্ত প্রতিমন্ত্রীর মতবিনিময়
দিনাজপুরে কর্মরত বিভিন্ন অনলাইন, প্রিন্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
দিনাজপুর 10 May 2013 04:19:41 PM Friday
‘ভিশন টোয়েন্টি-২১ বাস্তবায়নে সরকার কাজ করছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন টুয়েন্টি-২১ বাস্তবায়নের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান।
দিনাজপুর 09 May 2013 07:09:11 PM Thursday
হিলি স্থলবন্দরে ৫ মাদকসেবির কারাদণ্ড
দিনাজপুর জেলার হাকিমপুরে বৃহস্পতিবার পাঁচ মাদকসেবিকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দিনাজপুর 09 May 2013 06:47:50 PM Thursday
দিনাজপুর বোর্ডে পাসের হারে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারে মেয়েরা এগিয়ে রয়েছে। এ বোর্ডে মেয়েদের পাসের হার ৯০.৬২ শতাংশ ও ছেলেদের পাসের হার ৯০.৫৮ শতাংশ।
দিনাজপুর 09 May 2013 06:31:42 PM Thursday
দিনাজপুর শিক্ষা বোর্ড: শীর্ষ স্থানে আমেনাবাকী স্কুল
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় ৮টি জেলার ২ হাজার ৪৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনাবাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
দিনাজপুর 09 May 2013 04:50:09 PM Thursday
ফলাফলের আগে ফলপ্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের কিছুক্ষণ আগে দিনাজপুরের ফলপ্রার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিনাজপুর 09 May 2013 03:54:21 PM Thursday
দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার ৯০.৬০ শতাংশ
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০১৩ সালের এসএসসি পরীক্ষায় ১ লাখ ১ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৯১ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী পাস করেছে। মোট পাসের হার ৯০.৬০ শতাংশ।
দিনাজপুর 08 May 2013 07:05:50 PM Wednesday
হাকিমপুরে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন
বুধবার হিলি স্থলবন্দরে র্যালি ও রবীন্দ্র সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিনাজপুর 08 May 2013 05:57:29 PM Wednesday
দিনাজপুরে হরতালে ১৮ বিএনপি-জামায়াত নেতাকর্মী আটক
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালে পিকেটিংকালে জেলার বিভিন্ন স্থান থেকে ১৮ জনকে আটক করেছে পুলিশ।
দিনাজপুর 08 May 2013 04:55:13 PM Wednesday
হরতালে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি সাময়িক বন্ধ
বিএনপি জামায়াতসহ ১৮ দলীয় জোটের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন বুধবার দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি বাণিজ্য সাময়িক বন্ধ ছিল।
|