ভোলা 05 May 2013 12:33:26 PM Sunday
ভোলায় সড়ক মেরামতের দাবিতে ৫ ঘণ্টা অবরোধ
সড়ক সংস্কারের দাবিতে ভোলা-লক্ষীপুর-বরিশাল মহাসড়কের ভোলা অংশের পাকার মাথা এলাকায় রাস্তা কেটে ও গাছ ফেলে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ করে এলাকাবাসী।
ভোলা 05 May 2013 12:17:58 AM Sunday
ভোলায় পুলিশ-যুবলীগ সংঘর্ষে আহত ২০
ভোলা সদর উপজেলা যুবলীগ সভাপতি মনসুর আলম নাগরকে গ্রেফতারে প্রতিবাদে শহরে বিক্ষোভ ও লাঠি মিছিল করেছে যুবলীগের এক পক্ষ। এ সময় তারা আওয়ামী লীগ কার্যালয়সহ বেশ কয়েকটি যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।
ভোলা 04 May 2013 03:21:01 PM Saturday
ভোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন
ভোলায় অসহায়, দরিদ্র ও দুঃস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ভোলার জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান এ কার্যক্রমের উদ্ধোধন করেন।
ভোলা 04 May 2013 12:58:51 PM Saturday
চরফ্যাশনে উপজেলা প্রাণিসম্পদ অফিসে অগ্নিকাণ্ড
ভোলার চরফ্যাশনের শরীফ পাড়ায় অবস্থিত উপজেলা প্রাণিসম্পদ অফিসে আগুন লেগে জরুরি ওষুধসহ মালপত্র পুড়ে গেছে। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ভোলা 03 May 2013 03:54:31 PM Friday
ভোলায় ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত
হঠাৎ গরম বাড়ার সঙ্গে সঙ্গে ভোলায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় শতাধিক ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভোলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ভোলা 03 May 2013 02:44:19 PM Friday
চরফ্যাশনে মাদকসেবীর কারাদণ্ড
ভোলার চরফ্যাশনে রিমেন চন্দ্র দাস (২২) নামে এক মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভোলা 02 May 2013 09:12:06 PM Thursday
সাভার ট্র্যাজেডি নিয়ে বিরোধীদল রাজনীতি করছে: তোফায়েল
সাভার ট্র্যাজেডি নিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যের সমলোচনা করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমদ।
ভোলা 01 May 2013 04:24:51 PM Wednesday
সংবিধান অনুযায়ী নির্বাচন হবে: তোফায়েল আহমেদ
আওয়ামী লীগ উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-২ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণ যোগ্য।
ভোলা 30 Apr 2013 08:16:02 PM Tuesday
ভোলায় স্কুলছাত্রের লাশ উদ্ধার
ভোলার মেঘনার তুলাতলি পয়েন্টে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর সিহাব (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
ভোলা 30 Apr 2013 02:55:55 PM Tuesday
চরফ্যাশনে ভুয়া চিকিৎসকের কারাদণ্ড
ভোলার চরফ্যাশনে দ্বীপ মেডিকেল চক্ষু ক্লিনিকে মোশারফ হোসেন নামে এক ভুয়া চিকিৎসককে জরিমানা করা ৩ হাজার টাকা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভোলা 29 Apr 2013 04:01:07 PM Monday
দৌলতখানে বহিষ্কৃত নেতার সংবাদ সম্মেলন
ভোলার দৌলতখান উপজেলা আ’লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি ওবায়েদ উল্লাহ রতনকে তার পদ থেকে বহিষ্কার করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছে আ’লীগের এক পক্ষ।
ভোলা 29 Apr 2013 02:36:14 PM Monday
বোরহানউদ্দিনে ২ শিবিরকর্মী আটক
ভোলার বোরহানউদ্দিনের একটি আবাসিক ছাত্রাবাস থেকে জিহাদী বই, সদস্য ফরম ও লিফলেটসহ দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
ভোলা 29 Apr 2013 09:12:58 AM Monday
ভোলায় যুবলীগের দু’পক্ষের সংঘর্ষ, আহত ১১
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলায় যুবলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভোলা 28 Apr 2013 07:36:47 PM Sunday
ভোলায় মেঘনা নদী থেকে স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
ভোলায় মেঘনা নদীর তুলাতলী পয়েন্ট থেকে নাহিদুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
ভোলা 28 Apr 2013 07:06:50 PM Sunday
তজুমদ্দিনে বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত
ভোলার তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে বেড়িবাঁধ ভেঙে ৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে ওই ৪ গ্রামের ৩ হাজার পরিবার।
ভোলা 27 Apr 2013 07:54:30 PM Saturday
দুর্ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে
সাভারে দুর্ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
ভোলা 27 Apr 2013 03:01:03 PM Saturday
ভোলার নৌপথ চোরাকারবারীদের গোল্ডেন রুট
ভোলার মেঘনা, তেঁতুলিয়া ও বঙ্গোপসাগরের নদীপথ দিয়ে মাদকসহ সব প্রকার অবৈধ মালামাল আনা নেওয়া করছে চোরাকারবারীরা। ভোলার এ নদীপথকে গোল্ডেন রুট হিসেবে মনে করেন চোরাকারবারীরা।
ভোলা 27 Apr 2013 01:21:20 PM Saturday
বিকেলে লালমোহনে নির্যাতন প্রতিরোধ কমিটির কনভেনশন
বিগত চারদলীয় জোট সরকারের নগ্ন নির্যাতন, ২০০১-০৬ নির্বাচন পরবর্তী সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে ভোলার লালমোহনে নির্যাতন প্রতিরোধ কমিটির কনভেনশন অনুষ্ঠিত হবে।
ভোলা 27 Apr 2013 12:27:30 PM Saturday
ভোলায় গ্যাস সংযোগের দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
১৩ মের মধ্যে ভোলায় গ্যাস সংযোগ না দিলে হরতাল, অবরোধ ও অনশনের মত কঠিন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন ভোলা জেলা নাগরিক কমিটি।
ভোলা 23 Apr 2013 05:12:25 PM Tuesday
ভোলায় যুবকের আত্মহত্যা
ভোলা শহরের পিটিআই এলাকার একটি মেস ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে রুবেল (২০) নামে এক যুবক।
ভোলা 22 Apr 2013 09:49:59 PM Monday
চরফ্যাশন ইউএনও অফিসে ইটপাটকেল নিক্ষেপ
সোমবার সন্ধ্যায় চরফ্যাশনে দুম্বার মাংস নিয়ে পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের জের ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেছে উত্তেজিত জনতা। এতে কার্যালয়ের জানালা-দরজা ভেঙে গেছে।
ভোলা 22 Apr 2013 07:58:24 PM Monday
চরফ্যাশনে দুম্বার মাংস ছিনতাইয়ের চেষ্টা, গুলিবিদ্ধ ১
ভোলার চরফ্যাশনে দুম্বার মাংস ছিনিয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে এলাকাবাসীর ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ভোলা 18 Apr 2013 09:09:47 PM Thursday
ভোলায় পৃথক অভিযানে ৮ কোটি টাকার জাল জব্ধ
ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে বৃহস্পতিবার বিকেলে পৃথক অভিযানে আট কোটি টাকা মূল্যের জাল জব্দ ও চার মন জাটকা আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
ভোলা 17 Apr 2013 01:10:48 PM Wednesday
ভোলায় জামায়াতের বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার
হেফাজতে ইসলামের বরিশাল বিভাগীয় মহাসমাবেশের কারণে ভোলায় জামায়াতের ডাকা বৃহস্পতিবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করা হয়েছে।
|