ফেনী 25 May 2013 04:01:58 PM Saturday
পরশুরামে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফেনীর পরশুরাম উপজেলার বক্রমাহমুদ ইউনিয়নের সাতকুছিয়ায় বালুবাহী একটি পিকআপ ভ্যানের চাপায় সোহেল মজুমদার রানা(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
ফেনী 23 May 2013 02:35:51 PM Thursday
ফেনীতে গৃহবধূ খুন, শাশুড়ি আটক
যৌতুকের দাবিতে ফেনী সদর উপজেলায় সনিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূকে শ্বশুর বাড়ির লোকজন নির্যাতনের পর শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ফেনী 20 May 2013 04:59:27 PM Monday
ফেনীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
ফেনী সদর উপজেলার চনুয়া ইউনিয়নের পশ্চিম চনুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেলাল হোসেন (২৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আবদুল হালিম (৩৫) নামে অপর এক দিনমজুর।
ফেনী 20 May 2013 03:46:21 PM Monday
৬ ঘণ্টা পর ফেনীর বিলোনীয়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
ন্যায্য মজুরির দাবিতে শ্রমিকদের ধর্মঘট শুরুর ছয় ঘণ্টা পর পরশুরাম পৌর মেয়রের আশ্বাসে ফেনীর ভারত-বাংলাদেশের বিলোনীয়া সীমান্তে বিলোনীয়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
ফেনী 17 May 2013 06:47:18 PM Friday
দাগনভূঞায় পিকআপ চাপায় একজন নিহত
ফেনীর দাগনভূঞায় পিকআপচাপায় বিক্রম সূত্রধর(৩৫)নামে এক ব্যবসায়ী নিহত ও চারজন আহত হয়েছেন।
ফেনী 17 May 2013 04:04:15 PM Friday
আশ্রয় কেন্দ্র ছেড়েছেন সোনাগাজীর মানুষ
ফেনীর সোনাগাজী উপকূলের লোকজন আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরেছেন।বৃহস্পতিবার দুপুরে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে সোনাগাজীর উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়।
ফেনী 16 May 2013 02:12:18 PM Thursday
সোনাগাজীর নিম্নাঞ্চল প্লাবিত
মহাসেনের প্রভাবে বঙ্গোপসাগরের মোহনার সন্নিকটবর্তী ফেনীর সোনাগাজীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি সহ গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফেনী 15 May 2013 04:09:18 PM Wednesday
সোনাগাজী উপকূলের লোকজন সরতে শুরু করেছে
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন, ফেনীতে বুধবার দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে। জেলার সোনাগাজী উপকূলের আতঙ্কিত লোকজন সরতে শুরু করেছে।
ফেনী 13 May 2013 05:10:22 PM Monday
আসছে ঘূর্ণিঝড় মহাসেন, উপকূলে উদ্বেগ-উৎকন্ঠা
ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন, এতে উদ্বেগ, উৎকন্ঠা বেড়েছে বঙ্গোপসাগরের মোহনায় জেলার সোনাগাজীর উপকূলের লোকজনের।
ফেনী 09 May 2013 04:39:12 PM Thursday
ফেনীর তিনটি প্রতিষ্ঠান কুমিল্লার বোর্ডে সেরা বিশে
সারাদেশে একযোগে প্রকাশিত হওয়া এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা বিশে ফেনীর তিনটি প্রতিষ্ঠান রয়েছে। ্রপতিষ্ঠান তিনটি হলো- ফেনী সরকারি গালর্স ক্যাডেট কলেজ, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়।
ফেনী 08 May 2013 04:11:55 PM Wednesday
ফেনী জেলা যুবদল সভাপতির ভাই আটক
ফেনী জেলা যুবদল সভাপতি গাজী হাবিবুল্লাহ মানিকের ছোট ভাই গাজী আতাউর রহমানকে (২৫) হরতালে নাশকতার পরিকল্পনা ও গািড় ভাঙচুরের অভিযোগে আটক করেছে র্যাব-৭।
ফেনী 07 May 2013 03:26:30 PM Tuesday
দাগনভূঁঞাতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার
ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ইউনিয়নের আজিজ ফাজিলপুর গ্রাম থেকে অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ফেনী 04 May 2013 03:33:27 PM Saturday
‘‘আতঙ্কিত দেশবাসীকে শান্তি দিতে সংলাপ এখন সময়ের দাবি’’
যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘‘আতঙ্কিত দেশবাসীকে শান্তি দিতে সংলাপ এখন সময়ের দাবি’’।
ফেনী 29 Apr 2013 04:22:54 PM Monday
ছেলের জন্য অঝোরে কাঁদছেন বাবা
জীবিত না পেলেও ছেলের লাশটি ফেরত পাওয়ার আশায় অবিরাম কেঁদে চলেছেন সাভার ট্রাজেডিতে নিখোঁজ বোরহানের অসুস্থ বাবা রেলওয়ের(অব.) কর্মকর্তা মফিজুর রহমান।
ফেনী 25 Apr 2013 09:58:22 PM Thursday
রাষ্ট্র ক্ষমতায় মৌলবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বো: ফেনীতে হেফাজত
দেশে রাষ্ট্র ক্ষমতায় মৌলবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বে বলে ফেনীতে শানে রেসালাত সম্মেলনে হুমকি দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা।
ফেনী 24 Apr 2013 03:42:20 PM Wednesday
ফেনীতে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছর কারাদণ্ড
ফেনী জেলা যুগ্ম দায়রা জজ আদালত অস্ত্র মামলায় মো. হারিছ (২৫) নামে এক যুবককে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন।
ফেনী 22 Apr 2013 08:46:34 PM Monday
ফেনীতে পানির টেংকিতে ডুবে শ্রমিকের মৃত্যু
ফেনীতে পানির টেংকিতে ডুবে মোজাম্মেল হক রাসেল(২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ফেনী 22 Apr 2013 02:18:34 PM Monday
ফেনীতে মুক্তিযোদ্ধা হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন
ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মুক্তিযোদ্ধা শফিউল্লা হত্যা মামলায় ৮ যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফেনীর অতিরিক্ত দায়রা জজ আদালত। এছাড়া এ মামলার তিন আমামিকে খালাস দেওয়া হয়েছে।
ফেনী 18 Apr 2013 08:33:35 PM Thursday
ফেনীতে ২ কোটি টাকার মাদক ধ্বংস করেছে বিজিবি
ভারত থেকে বিভিন্ন সময়ে চোরাই পথে আনার সময় আটক প্রায় দুই কোটি টাকার বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে ফেনীর ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ফেনী 18 Apr 2013 07:42:54 PM Thursday
জজ মোজাম্মেলকে ফেনীর গ্রামের বাড়িতে দাফন
ঢাকা মহানগর বিশেষ আদালত-৩ এর বিচারক মোজাম্মেল হোসেনকে (৫৬) তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের আহম্মদ পুর গ্রামে দাফন করা হয়েছে।
ফেনী 18 Apr 2013 12:19:12 PM Thursday
ফেনীতে বাস উল্টে মা-ছেলে নিহত, আহত ২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর খাইয়ারা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মা ও ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ যাত্রী।
ফেনী 17 Apr 2013 01:54:36 PM Wednesday
সোনাগাজীতে ঘূর্ণিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত, আহত ২০
ফেনীর সোনাগাজীতে ঘূর্নিঝড়ে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ের কবলে পড়ে আহত হয়েছেন অন্তত ২০ জন।
ফেনী 16 Apr 2013 02:19:59 PM Tuesday
পরশুরামে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ
ফেনীর পরশুরামে বিদ্যুতের অব্যাহত লোড়শেডিং এর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
ফেনী 15 Apr 2013 08:23:34 PM Monday
ফেনীতে অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষতি
ফেনী শহরের এসএসকে সড়কে এফ রহমান এসি মার্কেটের স্টর সু স্টোরে অগ্নিকাণ্ডে ১০ টাকার ক্ষতি হয়েছে।
|