৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
24 May 2012   05:50:52 PM   Thursday BdST
E-mail this

ক্যালসিয়াম ট্যাবলেট সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ক্যালসিয়াম ট্যাবলেট সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি

ঢাকা: ক্যালসিয়াম ট্যাবলেটে সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। তাই এ ধরনে ট্যাবলেট সেবনের  ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিৎ। স্বাস্থ্য বিষয়কি সাময়িকী হার্টে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

জার্মান ক্যান্সার রিসার্চ সেন্টারের গবেষকরা ২৩ হাজার ৯শ’ ৮০ জনকে ১০ বছর ধরে পর্যবেক্ষণ করে দেখেছেন, ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করে না এমন লোকদের তুলনায় এ ট্যাবলেট সেবনকারীদের ৮৬ শতাংশই হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকে।

ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করলে ধারাবাহিক হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়তে থাকে। তাই ক্যালসিয়ামের অভাব পূরণ করতে খাদ্য তালিকায় ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

তবে দ্য হেলথ সাপ্লিমেন্টস ইনফরমেশন সার্ভিসের ড. ক্যারি রুক্সটন এ ব্যাপারে কিছুটা আপত্তি জানিয়েছেন। তিনি বলেছেন, ‘অস্টিওপোরেসিস (ক্যালসিয়ামের অভাবজনিত হাড়ের রোগ) নারীদের ক্ষেত্রে একটি গুরুতর সমস্যা। তাই দু’একটা গবেষণা প্রতিবেদনের ওপর ভিত্তি করে চিকিৎসকরা ক্যালসিয়াম ট্যাবলেট ব্যবহারে রোগীদের নিরুৎসাহিত করতে পারেন না।’

ক্যালসিয়াম ট্যাবলেট সেবনে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। কিন্তু এর অর্থ এ নয় যে এ টেবলেট হার্ট অ্যাটাকের জন্য দায়ী- এমন মন্তব্য করেছেন ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের একজন চিকিৎসক।

তবে যেহেতু ক্যালসিয়াম ট্যাবলেটের ব্যবহারে নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সেহেতু এর ব্যবহার উৎসাহিত না করাই ভাল। এক্ষেত্রে ক্যালসিয়ামের চাহিদা পূরণে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলাই উত্তম বলে মত দিয়েছেন নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব অকল্যান্ডের গবেষকরা।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান