৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৫৭ পিএম BDST banglanew24
30 Jun 2012   12:20:34 PM   Saturday BdST
E-mail this

টম-হোমস বিচ্ছেদ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টম-হোমস বিচ্ছেদ

ঢাকা: হলিউডের হার্টথ্রব হিরো টম ক্রুজ আর কেটি হোমসের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে। দীর্ঘ পাঁচ বছরের সংসার ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন তরুণ প্রজন্মের এ জনপ্রিয় জুটি। বিচ্ছেদের সিদ্ধান্তটি হোমসের পক্ষ থেকেই এসেছে।

সেলিব্রেটিদের বিয়ে বিচ্ছেদ সম্পর্কিত আইনজীবী জোনাধস উলফ এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এটা তাদের একেবারে ব্যক্তিগত এবং গোপনীয় বিষয়।’

হলিউডের সুখী দম্পতিদের একটি বলে বিবেচনা করা হতো এই টম-হোমস দম্পতিকে। ছয় বছর আগে তাদের ঘর আলো করে জন্ম নেয় সুরি ক্রুজ। অবশ্য ৪৯ বছর বয়সী এ অভিনেতার আরো দু’টি সন্তান রয়েছে।

নিকোল কিডম্যানের সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের জীবন যখন কেটি হোমসের সঙ্গে বাঁধা পড়ে তখন মনে করা হয়েছিল এ জুটি শেষ পর্যন্ত টিকে যাবে। কিন্তু সেলিব্রেটিদের দাম্পত্য জীবন তাসের ঘর তা টম-হোমস দম্পতি আবারো প্রমাণ করলেন।

উল্লেখ্য, কেটি হোমসের (৩৩) সঙ্গে টমের বিয়ে হয় ২০০৬ সালের নভেম্বরে। ইতালির একটি প্রাচীন দূর্গে বেশ জাঁকজমকের সঙ্গে বিয়ে অনুষ্ঠান হলেও এটা ছিল টমের তৃতীয় বিয়ে।

টম ক্রুজের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার নিউইয়র্কে ডিভোর্স পেপার দাখিল করেছেন কেটি হোমস। তবে স্ত্রীর এ সিদ্ধান্তে খবই দুঃখভারাক্রান্ত হয়ে পড়েছেন টম। এখন তিন সন্তানের দিকে একাগ্রে মনোযোগ দিতে চান তিনি।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান